Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 6

66 Mantra
16/6
Devata- रुद्रो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृदार्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
अ॒सौ यस्ता॒म्रोऽअ॑रु॒णऽउ॒त ब॒भ्रुः सु॑म॒ङ्गलः॑। ये चै॑नꣳ रु॒द्राऽअ॒भितो॑ दि॒क्षु श्रि॒ताः स॑हस्र॒शोऽवै॑षा हेड॑ऽईमहे॥६॥

अ॒सौ। यः। ता॒म्रः। अ॒रु॒णः। उ॒त। ब॒भ्रुः। सु॒म॒ङ्गल॒ इति॑ सुऽम॒ङ्गलः॑। ये। च॒। ए॒न॒म्। रु॒द्राः। अ॒भितः॑। दि॒क्षु। श्रि॒ताः। स॒ह॒स्र॒श इति॑ सहस्र॒ऽशः। अव॑। ए॒षा॒म्। हेडः॑। ई॒म॒हे॒ ॥६ ॥

Mantra without Swara
असौ यस्ताम्रोऽअरुणऽउत बभ्रुः सुमङ्गलः । ये चौनँ रुद्राऽअभितो दिक्षु श्रिताः सहस्रशो वैषाँ हेड ईमहे ॥

असौ। यः। ताम्रः। अरुणः। उत। बभ्रुः। सुमङ्गल इति सुऽमङ्गलः। ये। च। एनम्। रुद्राः। अभितः। दिक्षु। श्रिताः। सहस्रश इति सहस्रऽशः। अव। एषाम्। हेडः। ईमहे॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে প্রজাস্থ মনুষ্যগণ! (য়ঃ) যে (অসৌ) সেই তাম্রবৎ দৃঢ়াঙ্গযুক্ত (হেডঃ) শত্রুদিগের অনাদরকারী (অরুণঃ) সুন্দর গৌরাঙ্গ (বভ্রুঃ) কিঞ্চিৎ পীত বা ধূম্র বর্ণযুক্ত (উত) এবং (সুমঙ্গলঃ) সুন্দর কল্যাণকারী রাজা হয় (চ) এবং (য়ে) যে (সহস্রশঃ) সহস্র (রুদ্রাঃ) দুষ্ট কর্মকারীকে রোদনকারী (অভিতঃ) চতুর্দিকে (দিক্ষু) পূর্বাদি দিকে (এনম্) এই রাজার (শ্রিতাঃ) আশ্রয়ে বসবাস করে (এষাম্) এই সব বীরদিগের আশ্রয় লইয়া আমরা (অবমহে) বিরুদ্ধাচরণের ইচ্ছা রাখি না ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যে রাজা অগ্নির সমান দুষ্টদিগকে ভস্ম করে, চন্দ্রের তুল্য শ্রেষ্ঠদিগকে সুখ প্রদান করে, ন্যায়কারী, শুভলক্ষণযুক্ত এবং যে ইহার তুল্য ভৃত্য রাজ্যে সর্বত্র বসবাস করে, বিচরণ করে অথবা সমীপে থাকে তাহার সৎকার করিয়া তাহার দ্বারা দুষ্টদিগের অপমান তোমরা করাইতে থাকিবে ॥ ৬ ॥
Subject
পুনঃ স এব রাজধর্মঃ প্রোচ্যতে ॥ পুনঃ সেই রাজধর্ম সম্পর্কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒সৌ য়স্তা॒ম্রোऽঅ॑রু॒ণऽউ॒ত ব॒ভ্রুঃ সু॑ম॒ঙ্গলঃ॑ । য়ে চৈ॑নꣳ রু॒দ্রাऽঅ॒ভিতো॑ দি॒ক্ষু শ্রি॒তাঃ স॑হস্র॒শোऽবৈ॑ষাᳬं হেড॑ऽঈমহে ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অসাবিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । রুদ্রো দেবতা । নিচৃদার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥