Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 51

66 Mantra
16/51
Devata- रुद्रा देवताः Rishi- परमेष्ठी प्रजापतिर्वा देवा ऋषयः Chhand- निचृदार्षी यवमध्या त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
मीढु॑ष्टम॒ शिव॑तम शि॒वो नः॑ सु॒मना॑ भव। प॒र॒मे वृ॒क्षऽआयु॑धं नि॒धाय॒ कृत्तिं॒ वसा॑न॒ऽआ च॑र॒ पिना॑क॒म्बिभ्र॒दा ग॑हि॥५१॥

मीढु॑ष्टम। मीढु॑स्त॒मेति॒ मीढुः॑ऽतम। शिव॑त॒मेति॒ शिव॑ऽतम। शि॒वः। नः॒। सु॒मना॒ इति॑ सु॒ऽमनाः॑। भ॒व॒। प॒र॒मे। वृ॒क्षे। आयु॑धम्। नि॒धायेति॑ नि॒ऽधाय॑। कृत्ति॑म्। वसा॑नः। आ। च॒र॒। पिना॑कम्। बिभ्र॑त्। आ। ग॒हि॒ ॥५१ ॥

Mantra without Swara
मीढुष्टम शिवतम शिवो नः सुमना भव । परमे वृक्ष आयुधन्निधाय कृत्तिँवसानऽआचर पिनाकम्बिभ्रदा गहि ॥

मीढुष्टम। मीढुस्तमेति मीढुःऽतम। शिवतमेति शिवऽतम। शिवः। नः। सुमना इति सुऽमनाः। भव। परमे। वृक्षे। आयुधम्। निधायेति निऽधाय। कृत्तिम्। वसानः। आ। चर। पिनाकम्। बिभ्रत्। आ। गहि॥५१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (মীঢুষ্টম্) অত্যন্ত পরাক্রমযুক্ত (শিবতম) অতি কল্যাণকারী সভা অথবা সেনাপতি! আপনি (নঃ) আমাদের জন্য (সুমনাঃ) প্রসন্ন চিত্ত দ্বারা (শিবঃ) সুখকারী (ভব) হউন, (আয়ুধম্) খড়গ, ভুশুন্ডী এবং শতঘ্নী আদি শস্ত্রসকলের (নিধায়) গ্রহণ করিয়া (কৃত্তিম্) মৃগচর্মাদি কবচ (বসানঃ) শরীরে পরিয়া (পিনাকম্) আত্মার রক্ষক ধনু বা বর্মাকে (বিভ্রৎ) ধারণ করিয়া আমাদের রক্ষার জন্য (আগহি) আসুন, (পরমে) প্রবল (বৃক্ষে) কর্ত্তন করিবার যোগ্য শত্রুর সেনায় (আচর) উত্তম প্রকার প্রাপ্ত হউন ॥ ৫১ ॥
Essence
ভাবার্থঃ–সভা ও সেনার অধ্যক্ষাদি লোকেরা স্বীয় প্রজাদিগের মধ্যে মঙ্গলকারী এবং দুষ্টদিগের মধ্যে অগ্নিতুল্য তেজস্বী দাহক হউক যাহাতে সমস্ত লোক ধর্মমার্গ পরিত্যাগ করিয়া অধর্ম মার্গের আচরণ কখনও না করে ॥ ৫১ ॥
Subject
সভাধ্যক্ষাদিভিঃ কিং কার্য়মিত্যাহ ॥ সভাধ্যক্ষাদিকে কী করা উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
মীঢু॑ষ্টম॒ শিব॑তম শি॒বো নঃ॑ সু॒মনা॑ ভব । প॒র॒মে বৃ॒ক্ষऽআয়ু॑ধং নি॒ধায়॒ কৃত্তিং॒ বসা॑ন॒ऽআ চ॑র॒ পিনা॑কং॒ বিভ্র॒দা গ॑হি ॥ ৫১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মীঢুষ্টম ইত্যস্য পরমেষ্ঠী প্রজাপতির্বা দেবা ঋষয়ঃ । রুদ্রা দেবতাঃ । নিচৃদার্ষী য়বমধ্যা ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥