Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 5

66 Mantra
16/5
Devata- एकरूद्रो देवता Rishi- बृहस्पतिर्ऋषिः Chhand- भुरिगार्षी बृहती Swara- मध्यमः
Mantra with Swara
अध्य॑वोचदधिव॒क्ता प्र॑थ॒मो दैव्यो॑ भि॒षक्। अही॑ श्चँ॒ सर्वा॑ञ्ज॒म्भय॒न्त्सर्वा॑श्च यातुधा॒न्योऽध॒राचीः॒ परा॑ सुव॥५॥

अधि॑। अ॒वो॒च॒त्। अ॒धि॒व॒क्तेत्य॑धिऽव॒क्ता। प्र॒थ॒मः। दैव्यः॑। भि॒षक्। अही॑न्। च॒। सर्वा॑न्। ज॒म्भय॑न्। सर्वाः॑। च॒। या॒तु॒धा॒न्य᳖ इति॑ यातुऽधा॒न्यः᳖। अ॒ध॒राचीः॑। परा॑। सु॒व॒ ॥५ ॥

Mantra without Swara
अध्यवोचदधिवक्ता प्रथमो दैव्यो भिषक् । अहीँश्च सर्वाञ्जम्भयन्त्सर्वाश्च यातुधान्यो धराचीः परा सुव ॥

अधि। अवोचत्। अधिवक्तेत्यधिऽवक्ता। प्रथमः। दैव्यः। भिषक्। अहीन्। च। सर्वान्। जम्भयन्। सर्वाः। च। यातुधान्य इति यातुऽधान्यः। अधराचीः। परा। सुव॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে রুদ্র রোগনাশক বৈদ্য! (প্রথমঃ) মুখ্য (দৈব্যঃ) বিদ্বান্দিগের মধ্যে প্রসিদ্ধ (অধিবক্তা) সর্বাপেক্ষা উত্তম শ্রেণির বৈদ্যকশাস্ত্রকে পাঠ কারী তথা (ভিষক্) নিদানাদিকে জানিয়া রোগ সকলকে নিবৃত্তকারী আপনি (সর্বান্) সকল (অহীন্) সর্পতুল্য প্রাণান্তকারী রোগসমূহকে (চ) নিশ্চয়পূর্বক (জম্ভয়ন্) ওষধি দ্বারা দূরীভূত করিয়া (অধ্যবোচৎ) অধিক উপদেশ করিবেন, সুতরাং আপনি যে (সর্বাঃ) সব (অধরাচীঃ) নিম্নগতিকে পৌঁছাইবার (য়াতুধান্যঃ) রোগকারিণী ওষধি বা ব্যাভিচারিণী স্ত্রীসকল আছে, তাহাদিগকে (পরা) দূর (সুব) করুন ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ–রাজাদি সভাসদ লোকেরা সকলের অধিষ্ঠাতা মুখ্য ধর্মাত্মা যাঁহারা সমস্ত রোগ বা ওষধিসমূহের পরীক্ষা করিয়াছেন সেই বৈদ্যকে রাজ্য ও সেনায় রাখিয়া বল ও সুখনাশক রোগ তথা ব্যভিচারিণী স্ত্রী এবং পুরুষ কে নিবৃত্ত করাইবে ॥ ৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অধ্য॑বোচদধিব॒ক্তা প্র॑থ॒মো দৈব্যো॑ ভি॒ষক্ । অহীঁ॑শ্চ॒ সর্বা॑ঞ্জ॒ম্ভয়॒ন্ৎসর্বা॑শ্চ য়াতুধা॒ন্যো᳖ऽধ॒রাচীঃ॒ পরা॑ সুব ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অধ্যবোচদিত্যস্য বৃহস্পতির্ঋষিঃ । একরুদ্রো দেবতা । ভুরিগার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥