Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 27

66 Mantra
16/27
Devata- रुद्रा देवताः Rishi- कुत्स ऋषिः Chhand- निचृच्छक्वरी Swara- धैवतः
Mantra with Swara
नम॒स्तक्ष॑भ्यो रथका॒रेभ्य॑श्च वो॒ नमो॒ नमः॒ कुला॑लेभ्यः क॒र्मारेभ्यश्च वो॒ नमो॒ नमो॑ निषा॒देभ्यः॑ पु॒ञ्जिष्ठे॑भ्यश्च वो॒ नमो॒ नमः॑ श्व॒निभ्यो॑ मृग॒युभ्य॑श्च वो॒ नमः॑॥२७॥

नमः॑। तक्ष॑भ्य॒ इति॒ तक्ष॑ऽभ्यः। र॒थ॒का॒रेभ्य॒ इति॑ रथऽका॒रेभ्यः॑। च॒। वः॒। नमः॑। नमः॑। कुला॑लेभ्यः। क॒र्मारे॑भ्यः। च॒। वः॒। नमः॑। नमः॑। नि॒षा॒देभ्यः॑। नि॒सा॒देभ्य॑ इति निऽसा॒देभ्यः॑। पु॒ञ्जिष्ठे॑भ्यः। च॒। वः॒। नमः॑। नमः॑। श्व॒निभ्य॒ इति॑ श्व॒निऽभ्यः॑। मृ॒ग॒युभ्य॒ इति॑ मृ॒ग॒युऽभ्यः॑। च॒। वः॒। नमः॑ ॥२७ ॥

Mantra without Swara
नमस्तक्षभ्यो रथकारेभ्यश्च वो नमो नमः कुलालेभ्यः कुर्मारेभ्यश्च वो नमो नमो निषादेभ्यः पुञ्जिष्टेभ्यश्च वो नमो नमः श्वनिभ्यो मृगयुभ्यश्च वो नमः श्वभ्यः ॥

नमः। तक्षभ्य इति तक्षऽभ्यः। रथकारेभ्य इति रथऽकारेभ्यः। च। वः। नमः। नमः। कुलालेभ्यः। कर्मारेभ्यः। च। वः। नमः। नमः। निषादेभ्यः। निसादेभ्य इति निऽसादेभ्यः। पुञ्जिष्ठेभ्यः। च। वः। नमः। नमः। श्वनिभ्य इति श्वनिऽभ्यः। मृगयुभ्य इति मृगयुऽभ्यः। च। वः। नमः॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন রাজাদি আমরা (তক্ষভ্যঃ) পদার্থগুলিকে সূক্ষ্মক্রিয়া দ্বারা নির্মাণকারী তোমাকে (নমঃ) অন্ন প্রদান করি (চ) এবং (রথকারেভ্যঃ) বহু বিমানাদি যানের নির্মাতা (বঃ) তোমাদিগের (নমঃ) পরিশ্রমাদির ধন প্রদান করিয়া সৎকার করি, (কুলালেভ্যঃ) প্রশংসিত মাটির পাত্রের নির্মাণকারীদেরকে (নমঃ) অন্নাদি পদার্থ প্রদান করি (চ) এবং (কর্মারেভ্যঃ) খড়গ, বন্দুক ও তোপাদি শস্ত্র নির্মাতাগণ (বঃ) তোমাদিগের (নমঃ) সৎকার করি, (নিষাদেভ্যঃ) বন ও পর্বতাদিতে থাকিয়া দুষ্ট জীবদিগকে তাড়না প্রদানকারী তোমাদেরকে (নমঃ) অন্নাদি দান করি (চ) এবং (পুঞ্জিষ্ঠেভ্যঃ) শ্বেতাদি বর্ণ বা ভাষাসকলের মধ্যে প্রবীণ (বঃ) তোমাদের (নমঃ) সৎকার করি, (শ্বনিভ্যঃ) কুক্কুরকে শিক্ষা প্রদানকারী (বঃ) তোমাদেরকে (নমঃ) অন্নাদি দান করি (চ) এবং (মৃগয়ুভ্যঃ) স্বীয় আত্মা দ্বারা বনের হরিণাদি পশুর কামনাকারী তোমাদিগের (নমঃ) সৎকার করি সেইরূপ তোমরাও কর ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ–বিদ্বান্গণ যে পদার্থ বিদ্যা জানিয়া অপূর্ব কারিগরী পদার্থকে নির্মিত করিবে, তাহাদেরকে পারিতোষিকাদি দ্বারা প্রসন্ন করিবে এবং যে কুক্কুরাদি পশুদেরকে অন্নাদি দ্বারা রক্ষা করিয়া তথা উত্তম শিক্ষা প্রদান করিয়া উপযোগে আনিবে, তাহাদের সুখ প্রাপ্ত করাইবে ॥ ২৭ ॥
Subject
বিদ্বদ্ভিঃ কে সৎকর্ত্তব্যা ইত্যাহ ॥ বিদ্বান্দিগের কাহাদের সৎকার করা উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
নম॒স্তক্ষ॑ভ্যো রথকা॒রেভ্য॑শ্চ বো॒ নমো॒ নমঃ॒ কুলা॑লেভ্যঃ ক॒র্মারেভ্যশ্চ বো॒ নমো॒ নমো॑ নিষা॒দেভ্যঃ॑ পু॒ঞ্জিষ্ঠে॑ভ্যশ্চ বো॒ নমো॒ নমঃ॑ শ্ব॒নিভ্যো॑ মৃগ॒য়ুভ্য॑শ্চ বো॒ নমঃ॑ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নমস্তক্ষভ্য ইত্যস্য কুৎস ঋষিঃ । রুদ্রা দেবতাঃ । নিচৃচ্ছক্বরী ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥