Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 26

66 Mantra
16/26
Devata- रुद्रा देवताः Rishi- कुत्स ऋषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
नमः॒ सेना॑भ्यः सेना॒निभ्य॑श्च वो॒ नमो॒ नमो॑ र॒थिभ्यो॑ऽअर॒थेभ्य॑श्च वो॒ नमो॒ नमः॑ क्ष॒त्तृभ्यः॑ सङ्ग्रही॒तृभ्य॑श्च वो॒ नमो॒ नमो॑ म॒हद्भ्यो॑ऽअर्भ॒केभ्य॑श्च वो॒ नमः॑॥२६॥

नमः॑। सेना॑भ्यः। से॒ना॒निभ्य॒ इति॑ सेना॒निऽभ्यः॑। च॒। वः॒। नमः॑। नमः॑। र॒थिभ्य॒ इति॑ र॒थिऽभ्यः॑। अ॒र॒थेभ्यः॑। च॒। वः॒। नमः॑। नमः॑। क्ष॒त्तृभ्य॒ इति॑ क्ष॒त्तृऽभ्यः॑। स॒ङ्ग्र॒हीतृभ्य॒ इति॑ सम्ऽग्रही॒तृभ्यः। च॒। वः॒। नमः॑। नमः॑। म॒हत्भ्यः॑। अ॒र्भ॒केभ्यः॑। च॒। वः॒। नमः॑ ॥२६ ॥

Mantra without Swara
नमः सेनाभ्यः सेनानिभ्यश्च वो नमो नमो रथिभ्योऽअरतेभ्यश्च वो नमो नमः क्षत्तृभ्यः संग्रहीतृभ्यश्च वो नमो नमो महद्भ्योऽअर्भकेभ्यश्च वो नमः ॥

नमः। सेनाभ्यः। सेनानिभ्य इति सेनानिऽभ्यः। च। वः। नमः। नमः। रथिभ्य इति रथिऽभ्यः। अरथेभ्यः। च। वः। नमः। नमः। क्षत्तृभ्य इति क्षत्तृऽभ्यः। सङ्ग्रहीतृभ्य इति सम्ऽग्रहीतृभ्यः। च। वः। नमः। नमः। महत्भ्यः। अर्भकेभ्यः। च। वः। नमः॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে রাজ ও প্রজার পুরুষগণ! যেমন আমরা (সেনাভ্যঃ) শত্রুদিগের বন্ধনকারী সেনাস্থ পুরুষদিগের (নমঃ) সৎকার করি এবং (বঃ) তোমা (সেনানিভ্যঃ) সেনার নায়ক প্রধান পুরুষদিগকে (নমঃ) অন্ন প্রদান করি, (রথিভ্যঃ) প্রশংসিত রথযুক্ত পুরুষদিগের (নমঃ) সৎকার (চ) এবং (বঃ) তোমা (অরথেভ্যঃ) রথ হইতে পৃথক পদাতিক ব্যক্তিদিগের (নমঃ) সৎকার করি, (ক্ষত্তৃভ্যঃ) ক্ষত্রিয়ের স্ত্রীতে শূদ্র দ্বারা উৎপন্ন বর্ণসঙ্কর হেতু (নমঃ) অন্নাদি পদার্থ দিই (চ) এবং (বঃ) তোমরা (সংগ্রহীতৃভ্যঃ) উত্তম প্রকার যুদ্ধের সামগ্রী গ্রহণ কারীর (নমঃ) সৎকার করি, (মহদ্ভ্যঃ) বিদ্যা ও অবস্থাজনিত বৃদ্ধ পূজনীয় মহাশয়দিগকে (নমঃ) উত্তম প্রকারে রন্ধন কৃত অন্নাদি পদার্থ প্রদান করি (চ) এবং (বঃ) তোমরা (অর্ভকেভ্যঃ) ক্ষুদ্রাশয় শিক্ষার যোগ্য বিদ্যার্থী সকলের (নমঃ) নিরন্তর সৎকার করি, সেইরূপ তোমরাও দিবে, করিতে থাকিবে ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ–রাজপুরুষদিগের উচিত যে, সকল ভৃত্যদিগের সৎকার এবং শিক্ষাপূর্বক অন্নাদি পদার্থ দ্বারা উন্নতি করিয়া ধর্ম দ্বারা রাজ্যের পালন করিবে ॥ ২৬ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
নমঃ॒ সেনা॑ভ্যঃ সেনা॒নিভ্য॑শ্চ বো॒ নমো॒ নমো॑ র॒থিভ্যো॑ऽঅর॒থেভ্য॑শ্চ বো॒ নমো॒ নমঃ॑ ক্ষ॒ত্তৃভ্যঃ॑ সংগ্রহী॒তৃভ্য॑শ্চ বো॒ নমো॒ নমো॑ ম॒হদ্ভ্যো॑ऽঅর্ভ॒কেভ্য॑শ্চ বো॒ নমঃ॑ ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নমঃ সেনাভ্য ইত্যস্য কুৎস ঋষিঃ । রুদ্রা দেবতাঃ । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥