Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 16 / Mantra 10

66 Mantra
16/10
Devata- रुद्रो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- भुरिगार्ष्युष्णिक् Swara- गान्धारः
Mantra with Swara
विज्यं॒ धनुः॑ कप॒र्दिनो॒ विश॑ल्यो॒ बाण॑वाँ२ऽउ॒त। अने॑शन्नस्य॒ याऽइष॑वऽआ॒भुर॑स्य निषङ्ग॒धिः॥१०॥

विज्य॒मिति॒ विऽज्य॑म्। धनुः॑। क॒प॒र्द्दिनः॑। विश॑ल्य॒ इति॒ विऽश॑ल्यः। बाण॑वा॒निति॒ बाण॑ऽवान्। उ॒त। अने॑शन्। अ॒स्य॒। याः। इष॑वः। आ॒भुः। अ॒स्य॒। नि॒ष॒ङ्ग॒धिरिति॑ निषङ्ग॒ऽधिः ॥१० ॥

Mantra without Swara
विज्यन्धनुः कपर्दिनो विशल्यो वाणवाँऽउत । अनेशन्नस्य याऽइषव आभुरस्य निषङ्गधिः ॥

विज्यमिति विऽज्यम्। धनुः। कपर्द्दिनः। विशल्य इति विऽशल्यः। बाणवानिति बाणऽवान्। उत। अनेशन्। अस्य। याः। इषवः। आभुः। अस्य। निषङ्गधिरिति निषङ्गऽधिः॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে ধনুর্বেদের জ্ঞাতা পুরুষগণ! (অস্য) এই (কপর্দিনঃ) প্রশংসিত জটাজুট ধারণকারী সেনাপতির (ধনুঃ) ধনুক (বিজ্যম্) জ্যা রহিত না হউক তথা এই (বিশল্যঃ) বাণের অগ্রভাগ রহিত এবং (আভুঃ) আয়ুধে, অস্ত্রশস্ত্রে রিক্ত না হউক (উত) এবং (অস্য) এই অস্ত্র, শস্ত্র গুলিকে ধারণকারী সেনাপতির (নিষঙ্গধিঃ) বাণাদি শস্ত্রাস্ত্র কোষ রিক্ত যেন না হয় তথা এই (বাণবান্) বহুবাণ দ্বারা যুক্ত হউক (য়াঃ) যে (অস্য) এই সেনাপতির (ইষবঃ) বাণ (অনেশন্) নষ্ট হইয়া যায় সেগুলিকে তোমরা নবীন প্রদান কর ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ–যুদ্ধের ইচ্ছুক ব্যক্তিগণের উচিত যে, ধনুকের জ্যা আদিকে দৃঢ় এবং বহু বাণকে ধারণ করিবে । সেনাপতি আদির উচিত যে, লড়াই করিবার সময় যদি তিনি দেখেন যে, তাদের কাছে বাণাদি যুদ্ধের সাধন নেই তাহা হইলে পুনঃ প্রদান করিবে ॥ ১০ ॥
Subject
পুনস্তদেবাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বিজ্যং॒ ধনুঃ॑ কপ॒র্দিনো॒ বিশ॑ল্যো॒ বাণ॑বাঁ২ऽউ॒ত । অনে॑শন্নস্য॒ য়াऽইষ॑বऽআ॒ভুর॑স্য নিষঙ্গ॒ধিঃ ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিজ্যং ধনুরিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । রুদ্রো দেবতা । ভুরিগার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥