Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 54

65 Mantra
15/54
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
उद् बु॑ध्यस्वाग्ने॒ प्रति॑ जागृहि॒ त्वमि॑ष्टापू॒र्त्ते सꣳसृ॑जेथाम॒यं च॑। अ॒स्मिन्त्स॒धस्थे॒ऽअध्युत्त॑रस्मि॒न् विश्वे॑ देवा॒ यज॑मानश्च सीदत॥५४॥

उत्। बु॒ध्य॒स्व॒। अ॒ग्ने॒। प्रति॑। जा॒गृ॒हि॒। त्वम्। इ॒ष्टा॒पू॒र्त्ते इती॑ष्टाऽपू॒र्त्ते। सम्। सृ॒जे॒था॒म्। अ॒यम्। च॒। अ॒स्मिन्। स॒ध॒स्थ॒ इति॑ स॒धऽस्थे॑। अधि॑। उत्त॑रस्मि॒न्नित्युत्ऽत॑रस्मिन्। विश्वे॑। दे॒वाः॒। यज॑मानः। च॒। सी॒द॒त॒ ॥५४ ॥

Mantra without Swara
उद्बुध्यस्वाग्ने प्रति जागृहि त्वमिष्टापूर्ते सँ सृजेथामयञ्च । अस्मिन्त्सधस्थेऽअध्युत्तरस्मिन्विस्वे देवा यजमानाश्च सीदत ॥

उत्। बुध्यस्व। अग्ने। प्रति। जागृहि। त्वम्। इष्टापूर्त्ते इतीष्टाऽपूर्त्ते। सम्। सृजेथाम्। अयम्। च। अस्मिन्। सधस्थ इति सधऽस्थे। अधि। उत्तरस्मिन्नित्युत्ऽतरस्मिन्। विश्वे। देवाः। यजमानः। च। सीदत॥५४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) উত্তম বিদ্যা দ্বারা প্রকাশিত স্ত্রী বা পুরুষ! তুমি (উদ্বুধ্যস্ব) উত্তম প্রকার জ্ঞান প্রাপ্ত হইয়া সকলের প্রতি (প্রতি , জাগৃহি) অবিদ্যারূপ নিদ্রা ত্যাগ করিয়া বিদ্যা দ্বারা চেতন হও, (ত্বম্) তুমি স্ত্রী (চ) এবং (অয়ম্) এই পুরুষ উভয়ে (অস্মিন্) এই বর্ত্তমান (সধস্থে) এক স্থানে এবং (উত্তরস্মিন্) আগামী সময়ে সর্বদা (ইষ্টাপূর্ত্তে) ইষ্ট সুখ বিদ্বান্দিগের সৎকার, ঈশ্বরের আরাধন, উত্তম সঙ্গ করা এবং সত্যবিদ্যা আদির দান দেওয়া এই ইষ্ট এবং পূর্ণবল, ব্রহ্মচর্য্য, বিদ্যার শোভা, পূর্ণ যুবা অবস্থা, সাধন ও উপসাধন এই সব পূর্ত্ত উভয়কে (সং, সৃজেথাম্) সিদ্ধ করিতে থাকিবে, (বিশ্বে) সমস্ত (দেবাঃ) বিদ্বান্গণ (চ) এবং (য়জমানঃ) যজ্ঞকারী পুরুষ, তোমরা এক স্থানে (অধি, সীদত) উন্নতিপূর্বক স্থির হও ॥ ৫৪ ॥
Essence
ভাবার্থঃ–যেমন অগ্নি সুগন্ধাদির হোমের ফলে ইষ্ট সুখ প্রদান করে এবং যজ্ঞকর্ত্তাগণ যজ্ঞের সামগ্রী পূর্ণ করে, সেইরূপ উত্তম বিবাহ করা স্ত্রী পুরুষ এই জগতে আচরণ করিতে থাকিবে । যখন বিবাহের জন্য দৃঢ় প্রীতি সম্পন্ন স্ত্রী পুরুষ হইবে তখন বিদ্বান্দিগকে আহ্বান করিয়া তাহাদের সমীপ বেদোক্ত প্রতিজ্ঞা করিয়া পতি ও পত্নী হইবে ॥ ৫৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই পূর্বোক্ত বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উদ্ বু॑ধ্যস্বাগ্নে॒ প্রতি॑ জাগৃহি॒ ত্বমি॑ষ্টাপূ॒র্ত্তে সꣳসৃ॑জেথাম॒য়ং চ॑ । অ॒স্মিন্ৎস॒ধস্থে॒ऽঅধ্যুত্ত॑রস্মি॒ন্ বিশ্বে॑ দেবা॒ য়জ॑মানশ্চ সীদত ॥ ৫৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদ্বুধ্যস্বেত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥