Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 53

65 Mantra
15/53
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- भुरिगार्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
स॒म्प्रच्य॑वध्व॒मुप॑ सं॒प्रया॒ताग्ने॑ पथो॒ दे॑व॒याना॑न् कृणुध्वम्। पुनः॑ कृण्वा॒ना पि॒तरा॒ युवा॑ना॒न्वाता॑सी॒त् त्वयि॒ तन्तु॑मे॒तम्॥५३॥

स॒म्प्रच्य॑वध्व॒मिति॑ स॒म्ऽप्रच्य॑वध्वम्। उप। स॒म्प्रया॒तेति॑ स॒म्ऽप्रया॑त। अग्ने॑। प॒थः। दे॒व॒याना॒निति॑ देव॒ऽयाना॑न्। कृ॒णु॒ध्व॒म्। पुन॒रिति॒ पुनः॑। कृ॒ण्वा॒ना। पि॒तरा॑। युवा॑ना। अ॒न्वाता॑सी॒दित्य॑नुऽआता॑सीत्। त्वयि॑। तन्तु॑म। ए॒तम् ॥५३ ॥

Mantra without Swara
सम्प्रच्यवध्वमुप सम्प्र याताग्ने पथो देवयानान्कृणुध्वम् । पुनः कृण्वाना पितरा युवानान्वाताँसीत्त्वयि तन्तुमेतम् ॥

सम्प्रच्यवध्वमिति सम्ऽप्रच्यवध्वम्। उप। सम्प्रयातेति सम्ऽप्रयात। अग्ने। पथः। देवयानानिति देवऽयानान्। कृणुध्वम्। पुनरिति पुनः। कृण्वाना। पितरा। युवाना। अन्वातासीदित्यनुऽआतासीत्। त्वयि। तन्तुम। एतम्॥५३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে মনুষ্যগণ! তোমরা বিদ্যাসকলকে (উপসংপ্রয়াত) উত্তম প্রকার প্রাপ্ত হও, (দেবয়ানান্) ধার্মিক দিগের (পথঃ) মার্গসকল দিয়া (সংপ্রচ্যবধবম্) সম্যক্ চল, ধর্মকে (কৃণুধবম্) কর । হে (অগ্নে) বিদ্বান্ পিতামহ! (ত্বয়ি) তোমাদিগের বিদ্যমান থাকিলেই (পিতরা) রক্ষকারী মাতা-পিতা তোমাদের পুত্রাদি ব্রহ্মচর্য্যকে (কৃণ্বানা) পালন করিয়া (য়ুবানা) পূর্ণ যুবাবস্থা প্রাপ্ত হইয়া এবং স্বয়ম্বর বিবাহ করিয়া (পুনঃ) পশ্চাৎ (এতম্) গর্ভাধানাদিরীতি দ্বারা যথোক্ত (তন্তুম্) সন্তানকে (অন্বাতাংসীৎ) অনুকূল উৎপন্ন করিবে ॥ ৫৩ ॥
Essence
ভাবার্থঃ–কুমার স্ত্রী-পুরুষ ধর্মযুক্ত সেবন কৃত ব্রহ্মচর্য্য দ্বারা পূর্ণ বিদ্যা পাঠ করিয়া স্বয়ং ধার্মিক হইয়া পূর্ণ যুবাবস্থা প্রাপ্তিতে কন্যাদের পুরুষ এবং পুরুষদের কন্যা পরীক্ষা করিয়া অত্যন্ত প্রীতিসহ চিত্ত দ্বারা বরাবর আকর্ষিত হইয়া স্বীয় ইচ্ছায় বিবাহ করিয়া ধর্মানুকূল সন্তানদিগকে উৎপন্ন ও সেবা দ্বারা স্বীয় মাতা-পিতার সন্তুষ্টি সাধন করিয়া আপ্ত বিদ্বান্দের মার্গ দিয়া নিরন্তর চলিবে এবং যেমন ধর্মের মার্গকে সরল করিবে সেইরূপ ভূমি, জল এবং অন্তরিক্ষের মার্গকেও তৈরী করিবে ॥ ৫৩ ॥
Subject
কথং বিবাহং কৃত্বা কিং কুর্য়্যাতামিত্যাহ ॥ স্ত্রী পুরুষ কেমন বিবাহ করিয়া কী করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং॒প্রচ্য॑বধ্ব॒মুপ॑ সং॒প্রয়া॒তাগ্নে॑ প॒থো দে॑ব॒য়ানা॑ন্ কৃণুধ্বম্ । পুনঃ॑ কৃণ্বা॒না পি॒তরা॒ য়ুবা॑না॒ন্বাতা॑ᳬंসী॒ৎ ত্বয়ি॒ তন্তু॑মে॒তম্ ॥ ৫৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সংপ্রচ্যবধ্বমিত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥