Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 5

65 Mantra
15/5
Devata- विद्वांसो देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- निचृदभिकृतिः Swara- ऋषभः
Mantra with Swara
आ॒च्छच्छन्दः॑ प्र॒च्छच्छन्दः॑ सं॒यच्छन्दो॑ वि॒यच्छन्दो॑ बृ॒हच्छन्दो॑ रथन्तर॒ञ्छन्दो॑ निका॒यश्छन्दो॑ विव॒धश्छन्दो॒ गिर॒श्छन्दो॒ भ्रज॒श्छन्दः॑ स॒ꣳस्तुप् छन्दो॑ऽनु॒ष्टुप् छन्द॒ऽएव॒श्छन्दो॒ वरि॑व॒श्छन्दो॒ वय॒श्छन्दो॑ वय॒स्कृच्छन्दो॒ विष्प॑र्द्धा॒श्छन्दो॑ विशा॒लं छन्द॑श्छ॒दिश्छन्दो॑ दूरोह॒णं छन्द॑स्त॒न्द्रं॒ छन्दो॑ऽअङ्का॒ङ्कं छन्दः॑॥५॥

आ॒च्छदित्या॒ऽछत्। छन्दः॑। प्र॒च्छदिति॑ प्र॒ऽछत्। छन्दः॑। सं॒यदिति॑ स॒म्ऽयत्। छन्दः॑। वि॒यदिति॑ वि॒ऽयत्। छन्दः॑। बृ॒हत्। छन्दः॑। र॒थ॒न्त॒रमिति॑ रथम्ऽत॒रम्। छन्दः॑। नि॒का॒य इति॑ निऽका॒यः। छन्दः॑। वि॒व॒ध इति॑ विऽव॒धः। छन्दः॑। गिरः॑। छन्दः॑। भ्रजः॑। छन्दः॑। स॒ꣳऽस्तुबि॒ति॑ स॒म्ऽस्तुप्। छन्दः॑। अ॒नु॒ष्टुप्। अ॒नु॒स्तुबित्य॑नु॒ऽस्तुप्। छन्दः॑। एवः॑। छन्दः॑। वरि॑वः। छन्दः॑। वयः॑। छन्दः॑। व॒य॒स्कृत्। व॒यः॒कृदिति॑ वयः॒ऽकृत्। छन्दः॑। विष्प॑र्द्धाः॒। विस्प॑र्द्धा॒ इति॒ विऽस्प॑र्द्धाः। छन्दः॑। वि॒शा॒लमिति॑ विऽशा॒लम्। छन्दः॑। छ॒दिः। छन्दः॑। दू॒रो॒ह॒णमिति॑ दुःऽरो॒ह॒णम्। छन्दः॑। त॒न्द्रम्। छन्दः॑। अ॒ङ्का॒ङ्कमित्य॑ङ्कऽअ॒ङ्कम्। छन्दः॑ ॥५ ॥

Mantra without Swara
आच्छच्छन्दः प्रच्छच्छन्दः सँयच्छन्दो वियच्छन्दो बृहच्छन्दो रथन्तरञ्छन्दो निकायश्छन्दो विवधश्छन्दो गिरश्छन्दः भ्रजश्छन्दः सँस्तुप्छन्दोनुष्टुप्छन्दऽएवश्छन्दो वरिवश्छन्दो वयश्छन्दो वयस्कृच्छन्दो विष्पर्धाश्छन्दो विशालञ्छन्दश्छदिश्छन्दो दूरोहणञ्छन्दन्तन्द्रञ्छन्दऽअङ्काङ्कं छन्दः ॥

आच्छदित्याऽछत्। छन्दः। प्रच्छदिति प्रऽछत्। छन्दः। संयदिति सम्ऽयत्। छन्दः। वियदिति विऽयत्। छन्दः। बृहत्। छन्दः। रथन्तरमिति रथम्ऽतरम्। छन्दः। निकाय इति निऽकायः। छन्दः। विवध इति विऽवधः। छन्दः। गिरः। छन्दः। भ्रजः। छन्दः। सꣳऽस्तुबिति सम्ऽस्तुप्। छन्दः। अनुष्टुप्। अनुस्तुबित्यनुऽस्तुप्। छन्दः। एवः। छन्दः। वरिवः। छन्दः। वयः। छन्दः। वयस्कृत्। वयःकृदिति वयःऽकृत्। छन्दः। विष्पर्द्धाः। विस्पर्द्धा इति विऽस्पर्द्धाः। छन्दः। विशालमिति विऽशालम्। छन्दः। छदिः। छन्दः। दूरोहणमिति दुःऽरोहणम्। छन्दः। तन्द्रम्। छन्दः। अङ्काङ्कमित्यङ्कऽअङ्कम्। छन्दः॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, (আচ্ছৎ) সম্যক্ প্রকার পাপগুলির নিবৃত্তিকারী কর্ম্ম (ছন্দঃ) প্রকাশ (প্রচ্ছৎ) প্রচেষ্টা দ্বারা দুষ্ট স্বভাবকে দূরীভূতকারী কর্ম (ছন্দঃ) উৎসাহ (সংয়ৎ) সংযম (ছন্দঃ) বল (বিয়ৎ) বিবিধ যত্নের সাধক (ছন্দঃ) ধৈর্য্য (বৃহৎ) বহু বৃদ্ধি (ছন্দঃ) স্বতন্ত্রতা (রথন্তরম্) সমুদ্ররূপ সংসার হইতে উত্তীর্ণকারী পদার্থ (ছন্দঃ) স্বীকার (নিকায়ঃ) সংযোগের হেতু বায়ু (ছন্দঃ) স্বীকার (বিবিধঃ) বিশেষ করিয়া পদার্থগুলির নিবাস স্থান অন্তরিক্ষ (ছন্দঃ) প্রকাশরূপ (গিরঃ) ভোগ করিবার যোগ্য অন্ন (ছন্দঃ) গ্রহণ (ভ্রজঃ) প্রকাশরূপ অগ্নি (ছন্দঃ) গ্রহণ (সংস্তুপ্) সম্যক্ প্রকার শব্দার্থ সম্বন্ধকে জানাইয়া দেয় এমন বাণী (ছন্দঃ) আনন্দকারক (অনুষ্টুপ্) শুনিবার পিছনে শাস্ত্রসকলকে জানিবার মনের ক্রিয়া (ছন্দঃ) উপদেশ (এবঃ) প্রাপ্তি (ছন্দঃ) প্রযত্ন (বরিবঃ) বিদ্বান্দিগের সেবা (ছন্দঃ) স্বীকার (বয়ঃ) জীবন (ছন্দঃ) স্বাধীনতা (বয়স্কৃৎ) অবস্থাবর্দ্ধক জীবনের সাধন (ছন্দঃ) গ্রহণ (বিস্পর্দ্ধাঃ) বিশেষ করিয়া যাহা দ্বারা ঈর্ষা করে সেই (ছন্দঃ) প্রকাশ (বিশালম্) বিস্তীর্ণ কর্ম (ছন্দঃ) গ্রহণ করা (ছদিঃ) বিঘ্নগুলিকে দূরীভূত করা (ছন্দঃ) সুখকে উপস্থিতকারী (দূরোহণম্) দুঃখ হইতে আরোহণযোগ্য (ছন্দঃ) বল (তন্দ্রম্) স্বতন্ত্রতা করা (ছন্দঃ) প্রকাশ এবং (অঙ্কাঙ্কম্) গণিত বিদ্যার (ছন্দঃ) সম্যক্ স্থাপন করা স্বীকার এবং প্রচারের জন্য প্রচেষ্টা করিবে ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, পুরুষকার করিয়া পরাধীনতা ত্যাগ করাইয়া স্বাধীনতার নিরন্তর স্বীকার করিবে ॥ ৫ ॥
Subject
অথ মনুষ্যৈঃ প্রয়ত্নেন স্বাতন্ত্র্যং বিধেয়মিত্যাহ ॥ মনুষ্যদিগের উচিত যে, প্রচেষ্টার সঙ্গে স্বতন্ত্রতা বৃদ্ধি করিবে – এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ॒চ্ছচ্ছন্দঃ॑ প্র॒চ্ছচ্ছন্দঃ॑ সং॒য়চ্ছন্দো॑ বি॒য়চ্ছন্দো॑ বৃ॒হচ্ছন্দো॑ রথন্ত॒রঞ্ছন্দো॑ নিকা॒য়শ্ছন্দো॑ বিব॒ধশ্ছন্দো॒ গির॒শ্ছন্দো॒ ভ্রজ॒শ্ছন্দঃ॑ স॒ꣳস্তুপ্ ছন্দো॑ऽনু॒ষ্টুপ্ ছন্দ॒ऽএব॒শ্ছন্দো॒ বরি॑ব॒শ্ছন্দো॒ বয়॒শ্ছন্দো॑ বয়॒স্কৃচ্ছন্দো॒ বিষ্প॑র্দ্ধা॒শ্ছন্দো॑ বিশা॒লং ছন্দ॑শ্ছ॒দিশ্ছন্দো॑ দূরোহ॒ণং ছন্দ॑স্ত॒ন্দ্রং ছন্দো॑ऽঅঙ্কা॒ঙ্কং ছন্দঃ॑ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আচ্ছচ্ছন্দ ইত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । বিদ্বাংসো দেবতাঃ । নিচৃদভিকৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥