Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 42

65 Mantra
15/42
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- आर्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
सोऽअ॒ग्निर्यो वसु॑र्गृ॒णे सं यमा॒य॑न्ति धे॒नवः॑। समर्व॑न्तो रघु॒द्रुवः॒ सꣳसु॑जा॒तासः॑ सू॒रय॒ऽइष॑ꣳ स्तो॒तृभ्य॒ऽआ भ॑र॥४२॥

सः। अ॒ग्निः। यः। वसुः॑। गृ॒णे। सम्। यम्। आ॒यन्तीत्या॒ऽयन्ति॑। धे॒नवः॑। सम्। अर्व॑न्तः। र॒घु॒द्रुव॒ इति॑ रघु॒ऽद्रुवः॑। सम्। सु॒जा॒तास॒ इति॑ सुऽजा॒तासः॑। सू॒रयः॑। इष॑म्। स्तो॒तृभ्य॒ इति॑ स्तो॒तृभ्यः॑। आ। भ॒र॒ ॥४२ ॥

Mantra without Swara
सोऽअग्निर्या वसुर्गृणे सँयमायन्ति धेनवः । समर्वन्तो रघुद्रुवः सँ सुजातासः सूरयऽइषँ स्तोतृभ्यऽआ भर ॥

सः। अग्निः। यः। वसुः। गृणे। सम्। यम्। आयन्तीत्याऽयन्ित। धेनवः। सम्। अर्वन्तः। रघुद्रुव इति रघुऽद्रुवः। सम्। सुजातास इति सुऽजातासः। सूरयः। इषम्। स्तोतृभ्य इति स्तोतृभ्यः। आ। भर॥४२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্যার্থী বিদ্বান্ পুরুষ! যেমন আমি (য়ঃ) যাহা (বসুঃ) নিবাসের হেতু (অগ্নিঃ) অগ্নি, তাহার (গৃণে) উত্তম প্রকার স্তুতি করি । (য়ম্) যাহাকে (ধেনবঃ) বাণী (সমায়ন্তি) উত্তম প্রকার প্রাপ্ত হয় এবং (রঘুদ্রুবঃ) ধৈর্য্যপূর্বক গমনশীল (অর্বন্তঃ) প্রশংসিত জ্ঞানী (সুজাতাসঃ) উত্তম প্রকার বিদ্যাসকলের মধ্যে প্রসিদ্ধ (সূরয়ঃ) বিদ্বান্গণ (স্তোতৃভ্যঃ) স্তুতিকারী বিদ্যার্থীদের জন্য (ইষম্) জ্ঞানকে (সম্) উত্তম প্রকার ধারণ করেন এবং যেমন (সঃ) সেই অধ্যাপক ঈশ্বরাদি পদার্থের গুণ বর্ণন করে, সেইরূপ তুমিও এই সব পূর্বোক্ত কে (সমাভর) জ্ঞানপূর্বক ধারণ কর ॥ ৪২ ॥
Essence
ভাবার্থঃ- অধ্যাপকদিগের উচিত যেমন গাভি তাহার বৎসকে তৃপ্ত করে সেই বিদ্যার্থীদেরকে প্রসন্ন করিবে এবং যেমনঅশ্ব শীঘ্র গমন করিয়া পৌঁছাইয়া দেয়, সেইরূপ বিদ্যার্থীগণকে সব বিদ্যাসকল উত্তীর্ণ করিয়া শীঘ্র পৌঁছাইয়া দিবে ॥ ৪২ ॥
Subject
পুনঃ সঃ কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনঃ সে কেমন হইবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সোऽঅ॒গ্নির্য়ো বসু॑গৃর্ণে॒ সং য়মা॒য়ন্তি॑ ধে॒নবঃ॑ । সমর্ব॑ন্তো রঘু॒দ্রুবঃ॒ সꣳসু॑জা॒তাসঃ॑ সূ॒রয়॒ऽইষ॑ꣳ স্তো॒তৃভ্য॒ऽআ ভ॑র ॥ ৪২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোऽঅগ্নিরিত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥