Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 41

65 Mantra
15/41
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- निचृत्पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
अ॒ग्निं तं म॑न्ये॒ यो वसु॒रस्तं॒ यं य॑न्ति धे॒नवः॑। अस्त॒मर्व॑न्तऽआ॒शवोऽस्तं॒ नित्या॑सो वा॒जिन॒ऽइष॑ꣳस्तो॒तृभ्य॒ऽआ भ॑र॥४१॥

अ॒ग्निम्। तम्। म॒न्ये॒। यः। वसुः॑। अस्त॑म्। यम्। यन्ति॑। धे॒नवः॑। अस्त॑म्। अर्व॑न्तः। आ॒शवः॑। अस्त॑म्। नित्या॑सः। वा॒जिनः॑। इष॑म्। स्तो॒तृभ्य॒ इति॑ स्तो॒तृऽभ्यः॑। आ। भ॒र॒ ॥४१ ॥

Mantra without Swara
अग्निन्तम्मन्ये यो वसुरस्तँयँयन्ति धेनवः । अस्तमर्वन्त आशवो स्तन्नित्यासो वाजिन इष स्तोतृभ्यऽआ भर ॥

अग्निम्। तम्। मन्ये। यः। वसुः। अस्तम्। यम्। यन्ित। धेनवः। अस्तम्। अर्वन्तः। आशवः। अस्तम्। नित्यासः। वाजिनः। इषम्। स्तोतृभ्य इति स्तोतृऽभ्यः। आ। भर॥४१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ পুরুষঃ! (য়ঃ) যে (বসুঃ) সর্বত্র বিদ্যমান অগ্নি (য়ম্) যে (অগ্নিম্) বাণীর সমান অগ্নিকে প্রাপ্ত হইয়া (ধেনবঃ) গাভি (অস্তম্) গৃহে (য়ন্তি) যায় তথা যেমন (নিত্যাসঃ) কারণরূপে বিনাশ রহিত (বাজিনঃ) গতি সম্পন্ন (আশবঃ) শীঘ্রগামী (অর্বন্তঃ) অশ্ব (অস্তম্) গৃহকে প্রাপ্ত হয় সেইরূপ আমি (তম্) সেই পূর্বোক্ত অগ্নি কে (মন্যে) মানি এবং (স্তোতৃভ্যঃ) স্তুতিকারক বিদ্বান্দিগের জন্য (ইষম্) উত্তম অন্নাদি পদার্থসকলকে ধারণ করি, সেইরূপ তুমি সেই অগ্নিকে (অস্তম্) আশ্রয় স্বীকার কর এবং অন্নাদি পদার্থ সকলকে (আভর) ধারণ কর ॥ ৪১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । অধ্যাপকগণ বিদ্যার্থীগণের প্রতি এমন বলিবেন যে, যেমন আমরা আচরণ করি সেইরূপ তোমরাও কর । যেমন গবাদি পশু দিনে ইতস্ততঃ ভ্রমণ করিয়া সায়ংকালে নিজ গৃহে আসিয়া প্রসন্ন হয়, সেইরূপ বিদ্যার স্থান প্রাপ্ত হইয়া তোমরাও প্রসন্ন হও ॥ ৪১ ॥
Subject
পুনঃ স কিং কুর্য়্যাদিত্যাহ ॥ পুনঃ সে কী করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒গ্নিং তং ম॑ন্যে॒ য়ো বসু॒রস্তং॒ য়ং য়ন্তি॑ ধে॒নবঃ॑ । অস্ত॒মর্ব॑ন্তऽআ॒শবোऽস্তং॒ নিত্যা॑সো বা॒জিন॒ऽইষ॑ꣳস্তো॒তৃভ্য॒ऽআ ভ॑র ॥ ৪১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নি তমিত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃৎপংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥