Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 29

65 Mantra
15/29
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सखा॑यः॒ सं वः॑ स॒म्यञ्च॒मिष॒ꣳस्तोमं॑ चा॒ग्नये॑। वर्षि॑ष्ठाय क्षिती॒नामू॒र्जो नप्त्रे॒ सह॑स्वते॥२९॥

सखा॑यः। सम्। वः। स॒म्यञ्च॑म्। इष॑म्। स्तोम॑म्। च॒। अ॒ग्नये॑। वर्षि॑ष्ठाय। क्षि॒ती॒नाम्। ऊ॒र्जः। नप्त्रे॑। सह॑स्वते ॥२९ ॥

Mantra without Swara
सखायः सँवः सम्यञ्चमिषँ स्तोमं चाग्नये । वर्षिष्ठाय क्षितीनामूर्जा नप्त्रे सहस्वते ॥

सखायः। सम्। वः। सम्यञ्चम्। इषम्। स्तोमम्। च। अग्नये। वर्षिष्ठाय। क्षितीनाम्। ऊर्जः। नप्त्रे। सहस्वते॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (সখায়ঃ) মিত্রগণ! (ক্ষিতীনাম্) মননশীল মনুষ্য (বঃ) তোমাদের (ঊর্জঃ) বলের (নপ্ত্রে) পৌত্রের তুল্য বর্ত্তমান (সহস্বতে) বহু বলযুক্ত (বর্ষিষ্ঠায়) অত্যন্ত বৃহৎ (অগ্নয়ে) অগ্নির জন্য যে (সম্যঞ্চম্) সুন্দর সৎকারের হেতু (ইষম্) অন্নকে (চ) এবং (স্তোমম্) স্তুতি সমূহকে (সমাহুঃ) উত্তম প্রকার বলিয়া থাকে, সেইরূপ তোমরাও তাহার অনুষ্ঠান কর ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ–এখানে পূর্ব মন্ত্র হইতে (আহুঃ) এই পদের অনুবৃত্তি আইসে । শিল্পী সকলের উচিত যে, সকলের মিত্র হইয়া বিদ্বান্দিগের কথনানুসার পদার্থবিদ্যার অনুষ্ঠান করে । যে বিদ্যুৎ কারণরূপ বল দ্বারা উৎপন্ন হয় সে পুত্র তুল্য এবং যে সূর্য্যাদির সকাশ হইতে উৎপন্ন হয় উহা পৌত্র সমান এই রকম জানা দরকার ॥ ২ঌ ॥
Subject
মনুষ্যাঃ কীদৃশা ভূত্বাগ্নিং বিজানীয়ুরিত্যাহ ॥ মনুষ্যগণ কীদৃশ হইয়া অগ্নিকে জানিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
সখা॑য়ঃ॒ সং বঃ॑ স॒ম্যঞ্চ॒মিষ॒ꣳস্তোমং॑ চা॒গ্নয়ে॑ । বর্ষি॑ষ্ঠায় ক্ষিতী॒নামূ॒র্জো নপ্ত্রে॒ সহ॑স্বতে ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সখায় ইত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥