Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 21

65 Mantra
15/21
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- निचृदगायत्री Swara- षड्जः
Mantra with Swara
अ॒यम॒ग्निः स॑ह॒स्रिणो॒ वाज॑स्य श॒तिन॒स्पतिः॑। मू॒र्धा क॒वी र॑यी॒णाम्॥२१॥

अ॒यम्। अ॒ग्निः। स॒ह॒स्रिणः॑। वाज॑स्य। श॒तिनः॑। पतिः॑। मू॒र्द्धा। क॒विः। र॒यी॒णाम् ॥२१ ॥

Mantra without Swara
अयमग्निः सहस्रिणो वाजस्य शतिनस्पतिः । मूर्धा कवी रयीणाम् ॥

अयम्। अग्निः। सहस्रिणः। वाजस्य। शतिनः। पतिः। मूर्द्धा। कविः। रयीणाम्॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (অয়ম্) এই (অগ্নিঃ) হেমন্ত ঋতুতে বর্ত্তমান (সহস্রিণঃ) প্রশস্ত অসংখ্য পদার্থগুলি দ্বারা যুক্ত (শতিনঃ) প্রশংসিত গুণগুলি সহিত বহু প্রকার বর্ত্তমান (বাজস্ব) অন্ন তথা (রয়ীণাম্) ধনসমূহের (পতিঃ) রক্ষক (মূর্দ্ধা) উত্তম অঙ্গের তুল্য (কবিঃ) সক্ষম সেইরূপ তোমরাও হও ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্যা ও যুক্তি দ্বারা সেবন কৃত অগ্নি বহু অন্ন ধন প্রাপ্ত করায় সেইরূপ সেবন কৃত পুরুষার্থ মনুষ্যদিগকে ঐশ্বর্য্যবান করিয়া দেয় ॥ ২১ ॥
Subject
পুনর্মনুষ্যঃ কিং কুর্য়্যাদিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কী করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒য়ম॒গ্নিঃ স॑হ॒স্রিণো॒ বাজ॑স্য শ॒তিন॒স্পতিঃ॑ । মূ॒র্ধা ক॒বী র॑য়ী॒ণাম্ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়মগ্নিরিত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥