Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 15 / Mantra 16

65 Mantra
15/16
Devata- ग्रीष्मर्तुर्देवता Rishi- परमेष्ठी ऋषिः Chhand- निचृत् प्रकृतिः Swara- धैवतः
Mantra with Swara
अ॒यं द॑क्षि॒णा वि॒श्वक॑र्मा॒ तस्य॑ रथस्व॒नश्च॒ रथे॑चित्रश्च सेनानीग्राम॒ण्यौ। मे॒न॒का च॑ सहज॒न्या चा॑प्स॒रसौ॑ यातु॒धाना॑ हे॒ती रक्षा॑सि॒ प्रहे॑ति॒स्तेभ्यो॒ नमो॑ऽअस्तु॒ ते नो॑ऽवन्तु॒ ते नो॑ मृडयन्तु॒ ते यं द्वि॒ष्मो यश्च॑ नो॒ द्वेष्टि॒ तमे॑षां॒ जम्भे॑ दध्मः॥१६

अ॒यम्। द॒क्षि॒णा। वि॒श्वक॒र्मेति॑ वि॒श्वऽक॑र्मा। तस्य॑। र॒थ॒स्व॒न इति॑ रथऽस्व॒नः। च॒। रथे॑चित्र॒ इति॒ रथे॑ऽचित्रः। च॒। से॒ना॒नी॒ग्रा॒म॒ण्यौ। से॒ना॒नी॒ग्रा॒म॒न्याविति॑ सेनानीग्राम॒न्यौ। मे॒न॒का। च॒। स॒ह॒ज॒न्येति॑ सहऽज॒न्या। च॒। अ॒प्स॒रसौ॑। या॒तु॒धाना॒ इति॑ यातु॒ऽधानाः॑। हे॒तिः। रक्षा॑सि। प्रहे॑ति॒रिति॒ प्रऽहे॑तिः। तेभ्यः॑। नमः॑। अ॒स्तु॒। ते। नः॒। अ॒व॒न्तु॒। ते। नः॒। मृ॒ड॒य॒न्तु॒। ते। यम्। द्वि॒ष्मः। यः। च॒। नः॒। द्वेष्टि॑। तम्। ए॒षा॒म्। जम्भे॑। द॒ध्मः॒ ॥१६ ॥

Mantra without Swara
अयन्दक्षिणा विश्वकर्मा तस्य रथस्वनश्च रथेचित्रश्च सेनानीग्रामण्या । मेनका च सहजन्या चाप्सरसौ यातुधाना हेती रक्षाँसि प्रहेतिस्तेभ्यो नमो अस्तु ते नो वन्तु ते नो मृडयन्तु ते यन्द्विष्मो यश्च नो द्वेष्टि तमेषाञ्जम्भे दध्मः ॥

अयम्। दक्षिणा। विश्वकर्मेति विश्वऽकर्मा। तस्य। रथस्वन इति रथऽस्वनः। च। रथेचित्र इति रथेऽचित्रः। च। सेनानीग्रामण्यौ। सेनानीग्रामन्याविति सेनानीग्रामन्यौ। मेनका। च। सहजन्येति सहऽजन्या। च। अप्सरसौ। यातुधाना इति यातुऽधानाः। हेतिः। रक्षासि। प्रहेतिरिति प्रऽहेतिः। तेभ्यः। नमः। अस्तु। ते। नः। अवन्तु। ते। नः। मृडयन्तु। ते। यम्। द्विष्मः। यः। च। नः। द्वेष्टि। तम्। एषाम्। जम्भे। दध्मः॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থ –হে মনুষ্যগণ! যেমন (অয়ম্) এই (বিশ্বকর্মা) সকল চেষ্টারূপ কর্মের হেতু বায়ু (দক্ষিণা) দক্ষিণ দিক দিয়া প্রবাহিত হয় (তস্য) সেই বায়ুর (রথস্বনঃ) রথের শব্দের সমান শব্দ যুক্ত (চ) এবং (রথেচিত্রঃ) রমণীয় রথে চিহ্নযুক্ত আশ্চর্য্য কর্ম্মকর্ত্তা (চ) এই উভয় (সেনানী গ্রামণ্যৌ) সেনাপতি ও গ্রামাধ্যক্ষের সমান বর্ত্তমান (মেনকা) যাহার দ্বারা মনন করা হয় উহা (চ) এবং (সহজন্যা) এক সঙ্গে উৎপন্ন (চ) এই উভয় (অপ্সরসৌ) অন্তরিক্ষে নিবাস কারী কিরণাদি অপ্সরা যাহারা (য়াতুধানা) প্রজার পীড়ক, তাহাদিগের উপর (হেতিঃ) বজ্র, যাহারা (রক্ষাংসি) দুষ্ট কর্মকারী তাহাদিগের উপর (প্রহেতিঃ) প্রকৃষ্ট বজ্রের তুল্য (তেভ্যঃ) সেই প্রজাপীড়ক ইত্যাদির জন্য (নমঃ) বজ্রের প্রহার (অস্তু) হউক, এমন করিয়া যে ন্যায়াধীশ শিক্ষকগণ আছেন (তে) তাহারা (নঃ) আমাদিগের (অবন্তু) রক্ষা করুন । (তে) তাহারা (নঃ) আমাদিগের (মৃডয়ন্তু) সুখী করুন, (তে) সেই আমরা (য়ম্) যে দুষ্টের সঙ্গে (দ্বিষ্মঃ) দ্বেষ করি (চ) এবং (য়ঃ) যে দুষ্ট (নঃ) আমাদের সহিত (দ্বেষ্টি) দ্বেষ করে (তম্) তাহাকে (এষাম্) এই সব বায়ুসকলের (জম্ভে) ব্যাঘ্রের সমান মুখে (দধমঃ) ধারণ করে সেইরূপ প্রচেষ্টা কর ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা স্থূল, সূক্ষ্ম ও মধ্যস্থ বায়ু হইতে উপযোগ লওয়া জানে তাহারা শত্রুদিগের নিবারণ করিয়া সকলকে আনন্দিত করেন । ইহাও গ্রীষ্ম ঋতুর শেষ ব্যাখ্যান এমনই জানিবে ॥ ১৬ ॥
Subject
পুনস্তাদৃশমেব বিষয়মাহ ॥ পুনরায় সেই রকমই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒য়ং দ॑ক্ষি॒ণা বি॒শ্বক॑র্মা॒ তস্য॑ রথস্ব॒নশ্চ॒ রথে॑চিত্রশ্চ সেনানীগ্রাম॒ণ্যৌ । মে॒ন॒কা চ॑ সহজ॒ন্যা চা॑প্স॒রসৌ॑ য়াতু॒ধানা॑ হে॒তী রক্ষা॑ᳬंসি॒ প্রহে॑তি॒স্তেভ্যো॒ নমো॑ऽঅস্তু॒ তে নো॑ऽবন্তু॒ তে নো॑ মৃডয়ন্তু॒ তে য়ং দ্বি॒ষ্মো য়শ্চ॑ নো॒ দ্বেষ্টি॒ তমে॑ষাং॒ জম্ভে॑ দধ্মঃ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়ং দক্ষিণেত্যস্য পরমেষ্ঠী ঋষিঃ । গ্রীষ্মর্তুর্দেবতা । নিচৃৎ প্রকৃতিশ্ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥