Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 14 / Mantra 8

31 Mantra
14/8
Devata- दम्पती देवते Rishi- विश्वदेव ऋषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
प्रा॒णम्मे॑ पाह्यपा॒नम्मे॑ पाहि व्या॒नम्मे॑ पाहि॒ चक्षु॑र्मऽउ॒र्व्या विभा॑हि॒ श्रोत्र॑म्मे श्लोकय। अ॒पः पि॒न्वौष॑धीर्जिन्व द्वि॒पाद॑व॒ चतु॑ष्पात् पाहि दि॒वो वृष्टि॒मेर॑य॥८॥

प्रा॒णम्। मे॒। पा॒हि॒। अ॒पा॒नमित्य॑पऽआ॒नम्। मे॒। पा॒हि॒। व्या॒नमिति॑ विऽआ॒नम्। मे॒। पा॒हि॒। चक्षुः॑। मे॒। उ॒र्व्या। वि। भा॒हि॒। श्रोत्र॑म्। मे॒। श्लो॒क॒य॒। अ॒पः। पि॒न्व॒। ओष॑धीः। जि॒न्व॒। द्वि॒पादिति॑ द्वि॒ऽपात्। अ॒व॒। चतु॑ष्पात्। चतुः॑पा॒दिति॒ चतुः॑ऽपात्। पा॒हि॒। दि॒वः। वृष्टि॑म्। आ। ई॒र॒य॒ ॥८ ॥

Mantra without Swara
प्राणम्मे पाहि अपानम्मे पाहि व्यानम्मे पाहि चक्षुर्मऽउर्व्या विभाहि । श्रोत्रम्मे श्लोकय । अपः पिन्वौषधीर्जिन्व द्विपादव चतुष्पात्पाहि दिवो वृष्टिमेरय ॥

प्राणम्। मे। पाहि। अपानमित्यपऽआनम्। मे। पाहि। व्यानमिति विऽआनम्। मे। पाहि। चक्षुः। मे। उर्व्या। वि। भाहि। श्रोत्रम्। मे। श्लोकय। अपः। पिन्व। ओषधीः। जिन्व। द्विपादिति द्विऽपात्। अव। चतुष्पात्। चतुःपादिति चतुःऽपात्। पाहि। दिवः। वृष्टिम्। आ। ईरय॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পতি বা স্ত্রী ! তুমি (উর্ব্যা) বহু প্রকারের উত্তম ক্রিয়া দ্বারা (মে) আমার (প্রাণম্) নাভি হইতে উপর গমনশীল প্রাণবায়ুর (পাহি) রক্ষা কর, (মে) আমার (অপানম্) নাভির নিম্নে গুহ্যেন্দ্রিয় মার্গ হইতে বাহির হওয়া অপান বায়ুর (পাহি) রক্ষা কর, (মে) আমার (ব্যানম্) বিবিধ প্রকারের শরীরের সন্ধিসকলে নিবাসকারী ব্যান বায়ুর রক্ষা কর, (মে) আমার (চক্ষুঃ) নেত্রদ্বয়কে (বিভাহি) প্রকাশিত কর, (মে) আমার (শ্রোত্রম্) কর্ণদ্বয়কে (শ্লোকয়) শাস্ত্রের শ্রবণ দ্বারা সংযুক্ত কর । (অপঃ) প্রাণদিগকে (পিন্ব) পুষ্ট করিয়া (ওষধীঃ) সোমলতা বা যবাদি ওষধি সকলকে (জিন্ব) প্রাপ্ত হও, (দ্বিপাৎ) মনুষ্যাদি দুই পদযুক্ত প্রাণিদিগের (অব) রক্ষা কর (চতুষ্পাৎ) চারি পদযুক্ত গাভি আদির (পাহি) রক্ষা কর এবং যেমন সূর্য্য (দিব্যঃ) স্বীয় প্রকাশ দ্বারা (বৃষ্টিম্) বর্ষা করে সেইরূপ গৃহকর্ম্মকে (এরয়) উত্তম প্রকার প্রাপ্ত কর ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । স্ত্রী-পুরুষদিগের উচিত যে, স্বয়ম্বর বিবাহ করিয়া অতি প্রেম সহ পরস্পর প্রাণের সমান প্রিয়াচরণ, শাস্ত্রসমূহের শ্রবণ, ওষধি আদির সেবন এবং যজ্ঞানুষ্ঠান দ্বারা বর্ষা করাইবে ॥ ৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
প্রা॒ণং মে॑ পাহ্যপা॒নং মে॑ পাহি ব্যা॒নং মে॑ পাহি॒ চক্ষু॑র্মऽউ॒র্ব্যা বি ভা॑হি॒ শ্রোত্রং॑ মে শ্লোকয় । অ॒পঃ পি॒ন্বৌষ॑ধীর্জিন্ব দ্বি॒পাদ॑ব॒ চতু॑ষ্পাৎ পাহি দি॒বো বৃষ্টি॒মের॑য় ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রাণম্ম ইত্যস্য বিশ্বদেব ঋষিঃ । দম্পতী দেবতে । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥