Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 14 / Mantra 3

31 Mantra
14/3
Devata- अश्विनौ देवते Rishi- उशना ऋषिः Chhand- विराड्ब्राह्मी बृहती Swara- मध्यमः
Mantra with Swara
स्वैर्दक्षै॒र्दक्ष॑पिते॒ह सी॑द दे॒वाना॑सु॒म्ने बृ॑ह॒ते रणा॑य। पि॒तेवै॑धि सू॒नव॒ऽआ सु॒शेवा॑ स्वावे॒शा त॒न्वा संवि॑शस्वा॒श्विना॑ध्व॒र्यू सा॑दयतामि॒ह त्वा॑॥३॥

स्वैः। दक्षैः॑। दक्ष॑पि॒तेति॒ दक्ष॑ऽपिता। इ॒ह। सी॒द॒। दे॒वाना॑म्। सु॒म्ने। बृ॒ह॒ते। रणा॑य। पि॒तेवेति॑ पि॒ताऽइ॑व। ए॒धि॒। सू॒नवे॑। आ। सु॒शेवेति॑ सु॒ऽशेवा॑। स्वा॒वे॒शेति॑ सुऽआवे॒शा। तन्वा᳕। सम्। वि॒श॒स्व॒। अ॒श्विना॑। अ॒ध्व॒र्यूऽइत्य॑ध्व॒र्यू। सा॒द॒य॒ता॒म्। इ॒ह। त्वा॒ ॥३ ॥

Mantra without Swara
स्वैर्दक्षैर्दक्षपितेह सीद देवानाँ सुम्ने बृहते रणाय । पितेवैधि सूनवऽआ सुशेवा स्वावेशा तन्वा सँविशस्वाश्विनाध्वर्यू सादयतामिह त्वा ॥

स्वैः। दक्षैः। दक्षपितेति दक्षऽपिता। इह। सीद। देवानाम्। सुम्ने। बृहते। रणाय। पितेवेति पिताऽइव। एधि। सूनवे। आ। सुशेवेति सुऽशेवा। स्वावेशेति सुऽआवेशा। तन्वा। सम्। विशस्व। अश्विना। अध्वर्यूऽइत्यध्वर्यू। सादयताम्। इह। त्वा॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রী ! তুমি যেমন (স্বৈঃ) নিজ (দক্ষৈঃ) বলও ভৃত্য সহ ব্যবহার করিয়া (দেবানাম্) ধর্ম্মাত্মা বিদ্বান্দিগের মধ্যে বর্ত্তমান (বৃহতে) বৃহৎ (রণায়) সংগ্রাম হেতু (সুম্নে) সুখের বিষয় (দক্ষপিতা) বল বা চতুর ভৃত্যদিগের পালনকারী হইয়া বিজয়পূর্বক অগ্রসর হও সেইরূপ (ইহ) এই লোকের মধ্যে (এধি) বৃদ্ধি পাইতে থাক । (সুম্নে) সুখে (আসীদ) স্থির হও এবং (পিতেব) যেমন পিতা (সূনবে) স্বীয় পুত্র হেতু সুন্দর সুখ প্রদান করে সেইরূপ (সুশেবা) সুন্দর সুখযুক্ত (স্বাবেশা) সুষ্ঠু প্রীতিপূর্বক সুন্দর শুদ্ধ শরীর, বস্ত্র, অলংকার ধারণ করিয়া স্বীয় পতি সহ প্রবেশকারিণী হইয়া (তন্বা) শরীর সহ (সংবিশস্ব) প্রবেশ কর এবং (অধ্বর্য়ূ) গৃহাশ্রমাদি যজ্ঞের স্বীয় কামনাকারী (অশ্বিনা) অধ্যাপক ও উপদেশকগণ (ত্বা) তোমাদেরকে (ইহ) এই গৃহাশ্রমে (সাদয়াতাম্) স্থিত করিবে ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । স্ত্রীদিগের উচিত যে, যুদ্ধেও স্বীয় পতি সহ স্থিত থাকিবে । নিজ সেবক, পুত্র ও পশু ইত্যাদির পিতা সমান রক্ষা করিবে এবং নিত্যই বস্ত্র ও আভূষণ দ্বারা নিজ শরীরকে সংযুক্ত করিয়া চলিবে । বিদ্বান্ লোকেরাও ইহাদিগকে উপদেশ করিবে এবং স্ত্রীগণও এই সব বিদ্বান্দিগের জন্য সর্বদা উপদেশ করিবে ॥ ৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ পূর্বোক্ত বিষয়কেই পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স্বৈর্দক্ষৈ॒র্দক্ষ॑পিতে॒হ সী॑দ দে॒বানা॑ᳬंসু॒ম্নে বৃ॑হ॒তে রণা॑য় । পি॒তেবৈ॑ধি সূ॒নব॒ऽআ সু॒শেবা॑ স্বাবে॒শা ত॒ন্বা᳕ সং বি॑শস্বা॒শ্বিনা॑ধ্ব॒র্য়ূ সা॑দয়তামি॒হ ত্বা॑ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্বৈর্দক্ষৈরিত্যস্যোশনা ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । বিরাড্ ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥