Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 14 / Mantra 2

31 Mantra
14/2
Devata- अश्विनौ देवते Rishi- उशना ऋषिः Chhand- निचृद्ब्राह्मी बृहती Swara- मध्यमः
Mantra with Swara
कु॒ला॒यिनी॑ घृ॒तव॑ती॒ पुर॑न्धिः स्यो॒ने सी॑द॒ सद॑ने पृथि॒व्याः। अ॒भि त्वा॑ रु॒द्रा वस॑वो गृणन्त्वि॒मा ब्रह्म॑ पीपिहि॒ सौभ॑गाया॒श्विना॑ध्व॒र्यू सा॑दयतामि॒ह त्वा॑॥२॥

कु॒ला॒यिनी॑। घृ॒तव॒तीति॑ घृ॒तऽव॑ती। पुर॑न्धि॒रिति॒ पुर॑म्ऽधिः। स्यो॒ने। सी॒द॒। सद॑ने। पृ॒थि॒व्याः। अ॒भि। त्वा॒। रु॒द्राः। वस॑वः। गृ॒ण॒न्तु॒। इ॒मा। ब्रह्म॑। पी॒पि॒हि॒। सौभ॑गाय। अ॒श्विना॑। अ॒ध्व॒र्यूऽइत्य॑ध्व॒र्यू। सा॒द॒य॒ता॒म्। इ॒ह। त्वा॒ ॥२ ॥

Mantra without Swara
कुलायिनी घृतवती पुरंधिः स्योने सीद सदने पृथिव्याः । अभि त्वा रुद्रा वसवो गृणन्त्विमा ब्रह्म पीपिहि सौभगायाश्विनाध्वर्यू सादयतामिह त्वा ॥

कुलायिनी। घृतवतीति घृतऽवती। पुरन्धिरिति पुरम्ऽधिः। स्योने। सीद। सदने। पृथिव्याः। अभि। त्वा। रुद्राः। वसवः। गृणन्तु। इमा। ब्रह्म। पीपिहि। सौभगाय। अश्विना। अध्वर्यूऽइत्यध्वर्यू। सादयताम्। इह। त्वा॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (স্যোনে) সুখকারিকা্ ! যে (ত্বা) তোমাকে (বসবঃ) প্রথম শ্রেণির বিদ্বান্ এবং (রুদ্রাঃ) মধ্য শ্রেণির বিদ্বান্ (ইমা) এই সমস্ত (ব্রহ্ম) বিদ্যাধনদাতা গৃহস্থের (অভি) অভিমুখ হইয়া (গৃণন্তু) প্রশংসা করিবে, সুতরাং তুমি (সৌভগায়) সুন্দর সম্পত্তি হওয়ার জন্য এই সব বিদ্যাধনকে (পীপিহি) ভাল প্রকার প্রাপ্ত হও । (ঘৃতবতী) বহু জল এবং (পুরন্ধিঃ) বহু সুখ ধারণকারী (কুলায়িনী) প্রশংসিত কুলের প্রীতি সহ যুক্ত (পৃথিব্যাঃ) স্বীয় ভূমির (সদনে) গৃহে (সীদ) স্থিত হও, (অধ্বর্য়ূ) নিজের জন্য রক্ষণীয় গৃহাশ্রমাদি যজ্ঞ কামনাকারী (অশ্বিনা) সকল বিদ্যায় ব্যাপক ও উপদেশক পুরুষ (ত্বা) তোমাকে (ইহ) এই গৃহাশ্রমে (সাদয়াতাম্) স্থাপিত করুক ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- নারীদের উচিত যে, সাঙ্গোপাঙ্গ পূর্ণ বিদ্যা ও ধন ঐশ্বর্য্যের সুখ ভোগ করিবার জন্য স্বীয় সদৃশ পতিসহ বিবাহ করিয়া বিদ্যা ও সুবর্ণাদি ধন প্রাপ্ত হইয়া সমস্ত ঋতুতে সুখদায়ক ঘরে নিবাস করিবে তথা বিদ্বান্দিগের সঙ্গ ও শাস্ত্রের অভ্যাস নিরন্তর করিতে থাকিবে ॥ ২ ॥
Subject
পুনঃ স এব বিষয় উপদিশ্যতে ॥ পুনঃ পূর্বোক্ত বিষয় সম্পর্কে পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
কু॒লা॒য়িনী॑ ঘৃ॒তব॑তী॒ পুর॑ন্ধিঃ স্যো॒নে সী॑দ॒ সদ॑নে পৃথি॒ব্যাঃ । অ॒ভি ত্বা॑ রু॒দ্রা বস॑বো গৃণন্ত্বি॒মা ব্রহ্ম॑ পীপিহি॒ সৌভ॑গায়া॒শ্বিনা॑ধ্ব॒র্য়ূ সা॑দয়তামি॒হ ত্বা॑ ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কুলায়িনীত্যস্যোশনা ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । নিচৃদ্ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥