Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 14 / Mantra 11

31 Mantra
14/11
Devata- इन्द्राग्नी देवते Rishi- विश्वेदेवा ऋषयः Chhand- भुरिगनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इन्द्रा॑ग्नी॒ऽ अव्य॑थमाना॒मिष्ट॑कां दृꣳहतं यु॒वम्। पृ॒ष्ठेन॒ द्यावा॑पृथि॒वीऽ अ॒न्तरि॑क्षं च॒ विबा॑धसे॥११॥

इन्द्रा॑ग्नी॒ इतीन्द्रा॑ग्नी। अव्य॑थमानाम्। इष्ट॑काम्। दृ॒ꣳह॒त॒म्। यु॒वम्। पृ॒ष्ठेन॑। द्यावा॑पृथि॒वी इति॒ द्यावा॑ऽपृथि॒वी। अ॒न्तरि॑क्षम्। च॒। वि। बा॒ध॒से॒ ॥११ ॥

Mantra without Swara
इन्द्राग्नीऽअव्यथमानामिष्टकान्दृँहतँयुवम् । पृष्ठेन द्यावापृथिवी अन्तरिक्षञ्च विबाधसे ॥

इन्द्राग्नी इतीन्द्राग्नी। अव्यथमानाम्। इष्टकाम्। दृꣳहतम्। युवम्। पृष्ठेन। द्यावापृथिवी इति द्यावाऽपृथिवी। अन्तरिक्षम्। च। वि। बाधसे॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্রাগ্নী) বিদ্যুৎ ও সূর্য্যের সমান বর্ত্তমান স্ত্রী-পুরুষগণ ! (য়ুবম্) তোমরা উভয়ে (অব্যথমানাম্) ঘনীভূত বুদ্ধিকে প্রাপ্ত করিয়া (ইষ্টকাম্) ইটের সমান গৃহাশ্রমকে (দৃংহতম্) দৃঢ় কর । যেমন (দ্যাবাপৃথিবী) প্রকাশ ও ভূমি (পৃষ্ঠেন) পৃষ্ঠ দিয়া (অন্তরিক্ষম্) আকাশকে বাঁধিয়া দেয় সেইরূপ তোমরা দুঃখ ও শত্রুদিগকে প্রতিরোধ কর । হে পুরুষ ! যেমন তুমি এই নিজের স্ত্রীর ব্যথাকে (বিবাধসে) বিশেষ করিয়া দূরীভূত কর সেইরূপ এই স্ত্রীও তোমার সকল পীড়া হরণ করে ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষ ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্যুৎ ও সূর্য্য জলবর্ষা ওষধি আদি পদার্থগুলিকে বৃদ্ধি করে সেইরূপ স্ত্রী পুরুষ কুটম্বকে বৃদ্ধি করিবে । যেমন প্রকাশ ও পৃথিবী আকাশের আচ্ছাদন করিয়া থাকে সেইরূপই গৃহাশ্রমের ব্যবহারকে পূর্ণ কর ॥ ১১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রা॑গ্নী॒ऽ অব্য॑থমানা॒মিষ্ট॑কাং দৃꣳহতং য়ু॒বম্ । পৃ॒ষ্ঠেন॒ দ্যাবা॑পৃথি॒বীऽ অ॒ন্তরি॑ক্ষং চ॒ বি বা॑ধসে ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রাগ্নী ইত্যস্য বিশ্বেদেবা ঋষয়ঃ । ইন্দ্রাগ্নী দেবতে । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥