Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 6

58 Mantra
13/6
Devata- ईश्वरो देवता Rishi- हिरण्यगर्भ ऋषिः Chhand- भुरिगुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
नमो॑ऽस्तु स॒र्पेभ्यो॒ ये के च॑ पृथि॒वीमनु॑। येऽ अ॒न्तरि॑क्षे॒ ये दि॒वि तेभ्यः॑ स॒र्पेभ्यो॒ नमः॑॥६॥

नमः॑। अ॒स्तु॒। स॒र्पेभ्यः॑। ये। के। च॒। पृ॒थि॒वीम्। अनु॑। ये। अ॒न्तरि॑क्षे। ये। दि॒वि। तेभ्यः॑। स॒र्पेभ्यः॑। नमः॑ ॥६ ॥

Mantra without Swara
नमो स्तु सर्पेभ्यो ये के च पृथिवीमनु । येऽअन्तरिक्षे ये दिवि तेभ्यः सर्पेभ्यो नमः ॥

नमः। अस्तु। सर्पेभ्यः। ये। के। च। पृथिवीम्। अनु। ये। अन्तरिक्षे। ये। दिवि। तेभ्यः। सर्पेभ्यः। नमः॥६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (কে) কেউ এই জগতে লোক-লোকান্তর ও প্রাণী, (তেভ্যঃ) সেই সব (সর্পেভ্যঃ) লোকদের জীব হেতু (নমঃ) অন্ন (অস্তু) হউক, (য়ে) যাহা (অন্তরিক্ষে) আকাশে (য়ে) যাহা (দিবি) প্রকাশমান সূর্য্যাদি লোকে (চ) এবং (য়ে) যাহা (পৃথিবীম্) ভূমির (অনু) উপর চলে সেই সব (সর্পেভ্যঃ) প্রাণিদিগের জন্য (নমঃ) অন্ন প্রাপ্ত হউক ॥ ৬ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যত লোক লোকান্তর দৃশ্যমান এবং যাহা দৃশ্যমান নহে উহারা সকলে নিজ নিজ কক্ষে নিয়মপূর্বক স্থির হইয়া আকাশমার্গে পরিভ্রমণ করে সেই সকলের মধ্যে যে প্রাণী চলমান তাহাদের জন্য অন্নও ঈশ্বর রচনা করিয়াছেন, যদ্দ্বারা এই সবের জীবন রচিত হয় এই কথাকে তোমরা জানো ॥ ৬ ॥
Subject
মনুষ্যৈরত্র কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ মনুষ্যদিগকে সংসারে কেমন ব্যবহার করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
নমো॑ऽস্তু স॒র্পেভ্যো॒ য়ে কে চ॑ পৃথি॒বীমনু॑ । য়েऽ অ॒ন্তরি॑ক্ষে॒ য়ে দি॒বি তেভ্যঃ॑ স॒র্পেভ্যো॒ নমঃ॑ ॥ ৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নমোऽস্ত্বিত্যস্য হিরণ্যগর্ভ ঋষির্দেবতা চ । ভুরিগুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥