Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 56

58 Mantra
13/56
Devata- प्रजापतिर्देवता Rishi- उशना ऋषिः Chhand- निचृदतिधृतिः Swara- षड्जः
Mantra with Swara
अ॒यं प॒श्चाद् वि॒श्वव्य॑चा॒स्तस्य॒ चक्षु॑र्वै॒श्वव्यच॒सं व॒र्षाश्चा॑क्षु॒ष्यो जग॑ती वा॒र्षी जग॑त्या॒ऽ ऋक्स॑म॒मृक्स॑माच्छु॒क्रः शु॒क्रात् स॑प्तद॒शः स॑प्तद॒शाद् वै॑रू॒पं ज॒मद॑ग्नि॒र्ऋषिः॑ प्र॒जाप॑तिगृहीतया॒ त्वया॒ चक्षु॑र्गृह्णामि प्र॒जाभ्यः॑॥५६॥

अ॒यम्। प॒श्चात्। वि॒श्वव्य॑चा॒ इति॑ वि॒श्वऽव्य॑चाः। तस्य॑। चक्षुः॑। वै॒श्व॒व्य॒च॒समिति॑ वैश्वऽव्य॒च॒सम्। व॒र्षाः। चा॒क्षु॒ष्यः᳖। जग॑ती। वा॒र्षी। जग॑त्याः। ऋक्स॑म॒मित्यृक्ऽस॑मम्। ऋक्स॑मा॒दित्यृक्ऽस॑मात्। शु॒क्रः। शु॒क्रात्। स॒प्त॒द॒श इति॑ सप्तऽद॒शः। स॒प्त॒द॒शादिति॑ सप्तऽद॒शात्। वै॒रू॒पम्। ज॒मद॑ग्नि॒रिति॑ ज॒मत्ऽअ॑ग्निः। ऋषिः॑। प्र॒जाप॑तिगृहीत॒येति॑ प्र॒जाप॑तिऽगृहीतया। त्वया॑। चक्षुः॑। गृ॒ह्णा॒मि॒। प्र॒जाभ्य॒ इति॑ प्र॒ऽजाभ्यः॑ ॥५६ ॥

Mantra without Swara
अयम्पश्चाद्विश्वव्यचास्तस्य चक्षुर्वैश्वव्यचसँवर्षाश्चाक्षुष्यः जगती वार्षी जगत्याऽऋक्सममृक्समाच्छुक्रः शुक्रात्सप्तदशः सप्तदशाद्वैरूपञ्जमदग्निरृषिः प्रजापतिगृहीतया त्वया चक्षुर्गृह्णामि प्रजाभ्यः॥

अयम्। पश्चात्। विश्वव्यचा इति विश्वऽव्यचाः। तस्य। चक्षुः। वैश्वव्यचसमिति वैश्वऽव्यचसम्। वर्षाः। चाक्षुष्यः। जगती। वार्षी। जगत्याः। ऋक्सममित्यृक्ऽसमम्। ऋक्समादित्यृक्ऽसमात्। शुक्रः। शुक्रात्। सप्तदश इति सप्तऽदशः। सप्तदशादिति सप्तऽदशात्। वैरूपम्। जमदग्निरिति जमत्ऽअग्निः। ऋषिः। प्रजापतिगृहीतयेति प्रजापतिऽगृहीतया। त्वया। चक्षुः। गृह्णामि। प्रजाभ्य इति प्रऽजाभ्यः॥५६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে উত্তম মুখযুক্তা স্ত্রী ! যেমন (অয়ম্) এই সূর্য্যের সমান বিদ্বান্ (বিশ্বব্যচাঃ) সকল সংসারকে চতুর্দ্দিকের প্রকাশ দ্বারা ব্যাপক হইয়া প্রকট করে, (পশ্চাৎ) পশ্চিম দিকে বর্ত্তমান (তস্য) সেই সূর্য্যের (বৈশ্বব্যচসম্) প্রকাশক কিরণরূপ (চক্ষুঃ) নেত্র (চাক্ষুষ্যঃ) নেত্র দ্বারা দর্শনীয় (বর্ষাঃ) যে সময় মেঘ বর্ষণ করে সেই বর্ষাঋতু (বার্ষী) বর্ষা ঋতুর ব্যাখ্যাতা (জগতী) সংসারে প্রসিদ্ধ জগতী ছন্দ (জগত্যাঃ) জগতী ছন্দ হইতে (ঋক্সমম্) ঋচাদের সেবন হেতু বিজ্ঞান (ঋক্সমাৎ) সেই বিজ্ঞান হইতে (শুক্রঃ) পরাক্রম (শুক্রাৎ) পরাক্রম হইতে (সপ্তদশঃ) সতের তত্ত্বের পূরক বিজ্ঞান (সপ্তদশাৎ) সেই বিজ্ঞান হইতে (বৈরূপম্) অনেক রূপের হেতু জগতের জ্ঞান এবং যেমন (জমদগ্নিঃ) প্রকাশস্বরূপ (ঋষিঃ) রূপ প্রাপক নেত্র (প্রজাপতিগৃহীতয়া) সন্তানরক্ষক পতি গ্রহণ করা বিদ্যাযুক্ত স্ত্রী সহ (প্রজাভ্যঃ) প্রজাদিগের জন্য (চক্ষুঃ) বিদ্যারূপী নেত্রের গ্রহণ করে সেইরূপ আমি (ত্বয়া) তোমার সঙ্গে সংসার হইতে (গৃহ্নামি) বলকে গ্রহণ করি ॥ ৫৬ ॥
Essence
ভাবার্থঃ- স্ত্রী পুরুষদিগের উচিত যে, সামবেদ অধ্যয়ন করিলে সূর্য্যাদি প্রসিদ্ধ জগৎকে স্বভাব দ্বারা জানিয়া সকল সৃষ্টির গুণের দৃষ্টান্ত হইতে ভাল দেখিবে এবং চরিত্র গ্রহণ করিবে ॥ ৫৬ ॥
Subject
অথ স্ত্রীপুরুষৌ মিথঃ কথমাচরেতামিত্যাহ ॥ এখন স্ত্রী-পুরুষ পরস্পর কীরকম আচরণ করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒য়ং প॒শ্চাদ্ বি॒শ্বব্য॑চা॒স্তস্য॒ চক্ষু॑র্বৈ॒শ্বব্যচ॒সং ব॒র্ষাশ্চা॑ক্ষু॒ষ্যো᳕ জগ॑তী বা॒র্ষী জগ॑ত্যা॒ऽ ঋক্স॑ম॒মৃক্স॑মাচ্ছু॒ক্রঃ শু॒ক্রাৎ স॑প্তদ॒শঃ স॑প্তদ॒শাদ্ বৈ॑রূ॒পং জ॒মদ॑গ্নি॒র্ঋষিঃ॑ প্র॒জাপ॑তিগৃহীতয়া॒ ত্বয়া॒ চক্ষু॑গৃর্হ্ণামি প্র॒জাভ্যঃ॑ ॥ ৫৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়ং পশ্চাদিত্যস্যোশনা ঋষিঃ । প্রজাপতির্দেবতা । নিচৃদতিধৃতিশ্ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥