Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 51

58 Mantra
13/51
Devata- अग्निर्देवता Rishi- विरूप ऋषिः Chhand- भुरिक्कृतिः Swara- निषादः
Mantra with Swara
अ॒जो ह्य॒ग्नेरज॑निष्ट॒ शोका॒त् सोऽ अ॑पश्यज्जनि॒तार॒मग्रे॑। तेन॑ दे॒वा दे॒वता॒मग्र॑मायँ॒स्तेन॒ रोह॑माय॒न्नुप॒ मेध्या॑सः। श॒र॒भमा॑र॒ण्यमनु॑ ते दिशामि॒ तेन॑ चिन्वा॒नस्त॒न्वो निषी॑द। श॒र॒भं ते॒ शुगृ॑च्छतु॒ यं द्वि॒ष्मस्तं ते॒ शुगृ॑च्छतु॥५१॥

अ॒जः। हि। अ॒ग्नेः। अज॑निष्ट। शोका॑त्। सः। अ॒प॒श्य॒त्। ज॒नि॒तार॑म्। अग्रे॑। तेन॑। दे॒वाः। दे॒वता॑म्। अग्र॑म्। आ॒य॒न्। तेन॑। रोह॑म्। आ॒य॒न्। उप॑। मेध्या॑सः। श॒र॒भम्। आ॒र॒ण्यम्। अनु॑। ते॒। दि॒शा॒मि॒। तेन॑। चि॒न्वा॒नः। त॒न्वः᳖। नि। सी॒द॒। श॒र॒भम्। ते॒। शुक्। ऋ॒च्छ॒तु॒। यम्। द्वि॒ष्मः। तम्। ते॒। शुक्। ऋ॒च्छ॒तु॒ ॥५१ ॥

Mantra without Swara
अजो ह्यग्नेरजनिष्ट शोकात्सोऽअपश्यज्जनितारमग्रे । तेन देवा देवतामग्रमायँस्तेन रोहमायन्नुप मेध्यासः । शरभमारण्यमनु ते दिशामि तेन चिन्वानस्तन्वो नि षीद । शरभन्ते शुगृच्छतु यन्द्विष्मस्तन्ते शुगृच्छतु ॥

अजः। हि। अग्नेः। अजनिष्ट। शोकात्। सः। अपश्यत्। जनितारम्। अग्रे। तेन। देवाः। देवताम्। अग्रम्। आयन्। तेन। रोहम्। आयन्। उप। मेध्यासः। शरभम्। आरण्यम्। अनु। ते। दिशामि। तेन। चिन्वानः। तन्वः। नि। सीद। शरभम्। ते। शुक्। ऋच्छतु। यम्। द्विष्मः। तम्। ते। शुक्। ऋच्छतु॥५१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! যে (হি) নিশ্চিত (অজঃ) ছাগল (অজনিষ্ঠ) উৎপন্ন হয় (সঃ) সে (অগ্রে) প্রথম (জনিতারম্) উৎপাদককে (অপশ্যৎ) দেখে যার ফলে (মেধ্যাসঃ) পবিত্র হওয়া (দেবাঃ) বিদ্বান্ (অগ্রম্) উত্তম সুখ এবং (দেবতাম্) দিব্যগুণের (উপায়ন্) উপায়কে প্রাপ্ত হয় এবং যদ্দ্বারা (রোহম্) বুদ্ধিযুক্ত প্রসিদ্ধিকে তুমি (আয়ন্) প্রাপ্ত হইবে । (তেন) তাঁহার দ্বারা উত্তম গুণ উত্তম সুখ তথা (তেন) তাহার দ্বারা বৃদ্ধিকে প্রাপ্ত হইবে । যে (আরণ্যম্) বন্য (শরভম্) সজারু (তে) তোমার প্রজার ক্ষতি প্রদান করে তাহাকে (অনুদিশামি) বলিতেছি (তেন) তাহার দ্বারা রক্ষিত পদার্থ দ্বারা (চিন্বানঃ) বর্দ্ধমান (তন্বঃ) শরীরে (নিষীদ) নিবাস কর এবং (তম্) সেই (শরভম্) শরভকে (তে) তোমার (শুক্) শোক (ঋচ্ছতু) প্রাপ্ত হউক এবং (তে) তোমার (য়ম্) যে শত্রুকে আমরা দ্বেষ করি তাহাকে (শোকাৎ) শোকরূপ (অগ্নেঃ) অগ্নি দ্বারা (শুক্) শোক অর্থাৎ শোক হইতে বেশী শোক অত্যন্ত শোক (ঋচ্ছতু) প্রাপ্ত হউক ॥ ৫১ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, ছাগ ও ময়ুরাদি শ্রেষ্ঠ পশুদিগকে মারিবে না এবং ইহাদের রক্ষা করিয়া উপকারের জন্য সংযুক্ত করিবে এবং যে ভাল পশু ও পক্ষীর হত্যাকারী হইবে তাহাদিগকে শীঘ্র তাড়না দিবে । তবে যে ক্ষেতকে ধ্বংসকারী পঙ্গপালাদি আছে তাহাদিগকে প্রজার রক্ষার নিমিত্ত মারিবে ॥ ৫১ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কে পশবো ন হন্তব্যাঃ কে চ হন্তব্যা ইত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কোন্ পশু না মারিবার এবং কোন্ পশু মারিবার যোগ্য বলা হইয়াছে – এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒জো হ্য॒গ্নেরজ॑নিষ্ট॒ শোকা॒ৎ সোऽ অ॑পশ্যজ্জনি॒তার॒মগ্রে॑ । তেন॑ দে॒বা দে॒বতা॒মগ্র॑মায়ঁ॒স্তেন॒ রোহ॑মায়॒ন্নুপ॒ মেধ্যা॑সঃ । শ॒র॒ভমা॑র॒ণ্যমনু॑ তে দিশামি॒ তেন॑ চিন্বা॒নস্ত॒ন্বো᳕ নি ষী॑দ । শ॒র॒ভং তে॒ শুগৃ॑চ্ছতু॒ য়ং দ্বি॒ষ্মস্তং তে॒ শুগৃ॑চ্ছতু ॥ ৫১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অজ ইত্যস্য বিরূপ ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিক্ কৃতিশ্ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥