Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 49

58 Mantra
13/49
Devata- अग्निर्देवता Rishi- विरूप ऋषिः Chhand- कृतिः Swara- निषादः
Mantra with Swara
इ॒मꣳ सा॑ह॒स्रꣳ श॒तधा॑र॒मुत्सं॑ व्य॒च्यमा॑नꣳ सरि॒रस्य॒ मध्ये॑। घृ॒तं दुहा॑ना॒मदि॑तिं॒ जना॒याग्ने॒ मा हि॑ꣳसीः पर॒मे व्यो॑मन्। ग॒व॒यमा॑र॒ण्यमनु॑ ते दिशामि॒ तेन॑ चिन्वा॒नस्त॒न्वो निषी॑द। ग॒व॒यं ते॒ शुगृ॑च्छतु॒ यं द्वि॒ष्मस्तं ते॒ शुगृ॑च्छतु॥४९॥

इ॒मम्। सा॒ह॒स्रम्। श॒तधा॑र॒मिति॑ श॒तऽधा॑रम्। उत्स॑म्। व्य॒च्यमा॑न॒मिति॑ विऽअ॒च्यमा॑नम्। स॒रि॒रस्य॑। मध्ये॑। घृ॒तम्। दुहा॑नाम्। अ॒दि॑तिम्। जना॑य। अग्ने॑। मा। हि॒ꣳसीः॒। प॒र॒मे। व्यो॑म॒न्निति॒ विऽओ॑मन्। ग॒व॒यम्। आ॒र॒ण्यम्। अनु॑। ते॒। दि॒शा॒मि॒। तेन॑। चि॒न्वा॒नः। त॒न्वः᳖। नि। सी॒द॒। ग॒व॒यम्। ते॒। शुक्। ऋ॒च्छ॒तु॒। यम्। द्वि॒ष्मः। तम्। ते॒। शुक्। ऋ॒च्छ॒तु॒ ॥४९ ॥

Mantra without Swara
इमँ साहस्रँ शतधारमुत्सँव्यच्यमानँ सरिरस्य मध्ये । घृतन्दुहानामदितिञ्जनायाग्ने मा हिँसीः परमे व्योमन् । गवयमारण्यमनु ते दिशामि तेन चिन्वानस्तन्वो निषीद । गवयन्ते शुगृच्छतु यन्द्विष्मस्तन्ते शुगृच्छतु ॥

इमम्। साहस्रम्। शतधारमिति शतऽधारम्। उत्सम्। व्यच्यमानमिति विऽअच्यमानम्। सरिरस्य। मध्ये। घृतम्। दुहानाम्। अदितिम्। जनाय। अग्ने। मा। हिꣳसीः। परमे। व्योमन्निति विऽओमन्। गवयम्। आरण्यम्। अनु। ते। दिशामि। तेन। चिन्वानः। तन्वः। नि। सीद। गवयम्। ते। शुक्। ऋच्छतु। यम्। द्विष्मः। तम्। ते। शुक्। ऋच्छतु॥४९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) দয়াপ্রাপ্ত পরোপকারক রাজন্ ! তুমি (জনায়) মনুষ্যাদি প্রাণীর জন্য (ইমম্) এই (সাহস্রম্) অসংখ্য সুখের সাধন (শতধারম্) অসংখ্য দুগ্ধধারার নিমিত্ত (ব্যচ্যমানম্) বহু প্রকার পালনীয় (উৎসম্) কূপের সমান রক্ষাকারী বীর্য্যসেচক বৃষ এবং (ঘৃতম্) ঘৃতকে (দুহানাম্) পূর্ণ কারিণী (অদিতিম্) না মারিবার যোগ্য গাভিকে (মাহিংসীঃ) মারিও না এবং (তে) তোমার রাজ্যে যে (আরণ্যম্) অরণ্যবাসী (গবয়ম্) গাভির সমান নীলগাই দ্বারা কৃষি ক্ষতিগ্রস্ত হয় তাহা হইলে তাহাকে (অনুদিশামি) উপদেশ করিতেছি (তেন) তাহাকে মারিলে সুরক্ষিত অন্ন দ্বারা (পরমে) উৎকৃষ্ট (ব্যোমম্) সর্বত্র ব্যাপক পরমাত্মা এবং (সরিরস্য) বিস্তৃত ব্যাপক আকাশের (মধ্যে) মধ্যে (চিন্বানঃ) বর্দ্ধমান তুমি (তন্বঃ) শরীরের মধ্যে (নিষীদ) নিবাস করিয়া (তে) তোমার (শুক্) শোক (তম্) সেই (গবয়ম্) গোসদৃশ পশু (ঋচ্ছতু) প্রাপ্ত হউক এবং (য়ম্) যে (তে) তোমার শত্রুকে (দ্বিষ্মঃ) আমরা দ্বেষ করি তাহাকেও (শুক) শোক (ঋচ্ছতু) প্রাপ্ত হউক ॥ ৪ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে রাজপুরুষগণ ! তোমাদিগের উচিত যে, যেসব বৃষাদি পশুদিগের প্রভাবে কৃষি আদি কার্য্য, যে সব গাভি আদি হইতে দুগ্ধ, ঘৃতাদি উত্তম পদার্থ হয়, যাহার দুগ্ধাদি হইতে সকল প্রজার রক্ষা হয়, তাহাদিগকে কখনও মারিও না এবং যাহারা সেই উপকারী পশুদিগকে মারিবে তাহাদিগকে রাজাদি ন্যায়াধীশ অত্যন্ত দন্ড দিবে এবং যে বন্য নীলগাই ইত্যাদি প্রজার ক্ষতি করে, তাহারা মারিবার যোগ্য ॥ ৪ঌ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কে পশবো নো হিংসনীয়া হিংসনীয়াশ্চেত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কোন্ পশু না মারা এবং কোন্ পশু মারা উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒মꣳ সা॑হ॒স্রꣳ শ॒তধা॑র॒মুৎসং॑ ব্য॒চ্যমা॑নꣳ সরি॒রস্য॒ মধ্যে॑ । ঘৃ॒তং দুহা॑না॒মদি॑তিং॒ জনা॒য়াগ্নে॒ মা হি॑ꣳসীঃ পর॒মে ব্যো॑মন্ । গ॒ব॒য়মা॑র॒ণ্যমনু॑ তে দিশামি॒ তেন॑ চিন্বা॒নস্ত॒ন্বো᳕ নি ষী॑দ । গ॒ব॒য়ং তে॒ শুগৃ॑চ্ছতু॒ য়ং দ্বি॒ষ্মস্তং তে॒ শুগৃ॑চ্ছতু ॥ ৪ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইমꣳ সাহস্রমিত্যস্য বিরূপ ঋষিঃ । অগ্নির্দেবতা । কৃতিশ্ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥