Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 46

58 Mantra
13/46
Devata- सूर्यो देवता Rishi- विरूप ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
चि॒त्रं दे॒वाना॒मुद॑गा॒दनी॑कं॒ चक्षु॑र्मि॒त्रस्य॒ वरु॑णस्या॒ग्नेः। आ प्रा॒ द्यावा॑पृथि॒वीऽ अ॒न्तरि॑क्ष॒ꣳ सूर्य्य॑ऽ आ॒त्मा जग॑तस्त॒स्थुष॑श्च॥४६॥

चि॒त्रम्। दे॒वाना॑म्। उत्। अ॒गा॒त्। अनी॑कम्। चक्षुः॑। मि॒त्रस्य॑। वरु॑णस्य। अ॒ग्नेः। आ। अ॒प्राः॒। द्यावा॑पृथि॒वीऽइति॒ द्यावा॑पृथि॒वी। अ॒न्तरि॑क्षम्। सूर्य्यः॑। आ॒त्मा। जग॑तः। त॒स्थुषः॑। च॒ ॥४६ ॥

Mantra without Swara
चित्रन्देवानामुदगादनीकञ्चक्षुर्मित्रस्य वरुणस्याग्नेः । आप्रा द्यावापृथिवी अन्तरिक्षँ सूर्य आत्मा जगतस्तस्थुषश्च ॥

चित्रम्। देवानाम्। उत्। अगात्। अनीकम्। चक्षुः। मित्रस्य। वरुणस्य। अग्नेः। आ। अप्राः। द्यावापृथिवीऽइति द्यावापृथिवी। अन्तरिक्षम्। सूर्य्यः। आत्मा। जगतः। तस्थुषः। च॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! আপনারা যে জগদীশ্বর (দেবানাম্) পৃথিবী আদি দিব্য পদার্থসকলের মধ্যে (চিত্রম্) আশ্চর্য্যরূপ (অনীকম্) সেনার সমান কিরণযুক্ত (মিত্রস্য) প্রাণ (বরুণস্য) উদান এবং (অগ্নেঃ) প্রসিদ্ধ অগ্নির (চক্ষুঃ) দর্শক (সূর্য়্য) সূর্য্যের সমান (উদগাৎ) উদয়কে প্রাপ্ত হইতেছেন, তাহার সমান (জগতঃ) চেতন (চ) এবং (তস্থুষঃ) জড় জগতের (আত্মা) অন্তর্য্যামী হইয়া (দ্যাবাপৃথিবী) প্রকাশ-অপ্রকাশরূপ জগৎ এবং (অন্তরিক্ষম্) আকাশকে (আ) সম্যক্ প্রকার (অপ্রাঃ) ব্যাপ্ত হইতেছেন, সেই জগতের রচনাকারী, পালনকারী ও সংহারকারী ব্যাপক ব্রহ্মের নিরন্তর উপাসনা করিতে থাকুন ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । এই জগৎ এমন নয় যে, যাহার কর্ত্তা অধিষ্ঠাতা অথবা ঈশ্বর কেহই হইবে না । যে ঈশ্বর সকলের অন্তর্য্যামী সব জীবের পাপ পুণ্যের ফলের ব্যবস্থা প্রদাতা তাহারই উপাসনা দ্বারা ধর্ম্ম, অর্থ, কাম ও মোক্ষ ফলকে সব মনুষ্য প্রাপ্ত হইবে ॥ ৪৬ ॥
Subject
অথেশ্বরঃ কীদৃশোऽস্তীত্যাহ ॥ এখন ঈশ্বর কেমন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
চি॒ত্রং দে॒বানা॒মুদ॑গা॒দনী॑কং॒ চক্ষু॑র্মি॒ত্রস্য॒ বর॑ুণস্যা॒গ্নেঃ । আऽপ্রা॒ দ্যাবা॑পৃথি॒বীऽ অ॒ন্তরি॑ক্ষ॒ꣳ সূর্য়্য॑ऽ আ॒ত্মা জগ॑তস্ত॒স্থুষ॑শ্চ ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চিত্রং দেবানামিত্যস্য বিরূপ ঋষিঃ । সূর্য়ো দেবতা । নিচৃৎত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥