Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 4

58 Mantra
13/4
Devata- प्रजापतिर्देवता Rishi- हिरण्यगर्भ ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
हि॒र॒ण्य॒ग॒र्भः सम॑वर्त्त॒ताग्रे॑ भू॒तस्य॑ जा॒तः पति॒रेक॑ऽ आसीत्। स दा॑धार पृथि॒वीं द्यामु॒तेमां कस्मै॑ दे॒वाय॑ ह॒विषा॑ विधेम॥४॥

हि॒र॒ण्य॒ग॒र्भ इति॑ हिरण्यऽग॒र्भः। सम्। अ॒व॒र्त्त॒त॒। अग्रे॑। भू॒तस्य॑। जा॒तः। पतिः॑। एकः॑। आ॒सी॒त्। सः। दा॒धा॒र॒। पृ॒थि॒वीम्। द्याम्। उ॒त। इ॒माम्। कस्मै॑। दे॒वाय॑। ह॒विषा॑। वि॒धे॒म॒ ॥४ ॥

Mantra without Swara
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक आसीत् । स दाधार पृथिवीन्द्यामुतेमाङ्कस्मै देवाय हविषा विधेम ॥

हिरण्यगर्भ इति हिरण्यऽगर्भः। सम्। अवर्त्तत। अग्रे। भूतस्य। जातः। पतिः। एकः। आसीत्। सः। दाधार। पृथिवीम्। द्याम्। उत। इमाम्। कस्मै। देवाय। हविषा। विधेम॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন আমরা যিনি এই (ভূতস্য) উৎপন্ন সংসারের রচয়িতা এবং (পতিঃ) পালক (একঃ) সাহায্যের অপেক্ষা রহিত (হিরণ্যগর্ভঃ) সূর্য্যাদি তেজোময় পদার্থের আধার (অগ্রে) জগৎ রচনার প্রথমে (সমবর্ত্তত) বর্ত্তমান (আসীৎ) ছিলেন (সঃ) তিনি (ইমাম্) এই সংসারের রচনা করিয়া (উত)(পৃথিবীম্) প্রকাশরহিত এবং (দ্যাম্) প্রকাশসহিত সূর্য্যাদি লোককে (দাধার) ধারণ করিয়া সেই (কস্মৈ) সুখস্বরূপ প্রজাপালক (দেবায়) প্রকাশমান পরমাত্মার (হবিষা) আত্মাদি সামগ্রী দ্বারা (বিধেম) সেবায় তৎপর হই । সেইরূপ তোমরাও এই পরমাত্মার সেবন কর ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদের উচিত যে, এই প্রসিদ্ধ সৃষ্টি রচনা করিবার প্রথমে পরমেশ্বরই বিদ্যমান ছিলেন, জীব গাঢ় নিদ্রা সুষুপ্তিতে লীন এবং জগতের কারণ অত্যন্ত সূক্ষ্মাবস্থায় আকাশের সমান একরস স্থির ছিল, যিনি সকল জগতের রচনা করিয়া ধারণ করিয়াছেন এবং অন্ত সময়ে প্রলয় করেন সেই পরমাত্মা উপাসনার যোগ্য স্বীকার কর ॥ ৪ ॥
Subject
পুনস্তৎ কীদৃশমিত্যাহ ॥ পুনরায় সে কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হি॒র॒ণ্য॒গ॒র্ভঃ সম॑বর্ত্ত॒তাগ্রে॑ ভূ॒তস্য॑ জা॒তঃ পতি॒রেক॑ऽ আসীৎ । স দা॑ধার পৃথি॒বীং দ্যামু॒তেমাং কস্মৈ॑ দে॒বায়॑ হ॒বিষা॑ বিধেম ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যগর্ভ ইত্যস্য হিরণ্যগর্ভ ঋষিঃ । প্রজাপতির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥