Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 36

58 Mantra
13/36
Devata- अग्निर्देवता Rishi- भरद्वाज ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
अग्ने॑ यु॒क्ष्वा हि ये तवाश्वा॑सो देव सा॒धवः॑। अरं॒ वह॑न्ति म॒न्यवे॑॥३६॥

अग्ने॑। यु॒क्ष्व। हि। ये। तव॑। अश्वा॑सः। दे॒व॒। सा॒धवः॑। अर॑म्। वह॑न्ति। म॒न्यवे॑ ॥३६ ॥

Mantra without Swara
अग्ने युक्ष्वा हि ये तवाश्वासो देव साधवः । अरँ वहन्ति मन्यवे ॥

अग्ने। युक्ष्व। हि। ये । तव। अश्वासः। देव। साधवः। अरम्। वहन्ति। मन्यवे॥३६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) শ্রেষ্ঠবিদ্যাযুক্ত (অগ্নে) তেজস্বী বিদ্বান্ ! (য়ে) যাহারা (তব) আপনার (সাধবঃ) অভীষ্ট সাধক (অশ্বাসঃ) অশ্ব (মন্যকে) শত্রুদিগের উপর ক্রোধের জন্য (অরম্) সামর্থ্য সহ (বহন্তি) রথাদি যানগুলিকে পৌঁছাইয়া দেয় তাহাদিগকে (হি) নিশ্চয় করিয়া (য়ুক্ষ্ব) সংযুক্ত করুন ॥ ৩৬ ॥
Essence
ভাবার্থঃ- রাজাদি মনুষ্যদিগের উচিত যে, বসন্ত ঋতুতে প্রথমে অশ্বগুলিকে শিক্ষা দিবেন এবং রথীদিগকে রথের উপর নিযুক্ত করিয়া শত্রুদিগকে জিতিবার জন্য যাত্রা করিবেন ॥ ৩৬ ॥
Subject
অথ শৎরুবিজয়ঃ কথং কর্ত্তব্য ইত্যাহ ॥ এখন শত্রুদিগকে কীভাবে জিতিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ য়ু॒ক্ষ্বা হি য়ে তবাশ্বা॑সো দেব সা॒ধবঃ॑ । অরং॒ বহ॑ন্তি ম॒ন্যবে॑ ॥ ৩৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে য়ুক্ষ্বেত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥