Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 33

58 Mantra
13/33
Devata- विष्णुर्देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
विष्णोः॒ कर्मा॑णि पश्यत॒ यतो॑ व्र॒तानि॑ पस्प॒शे। इन्द्र॑स्य॒ युज्यः॒ सखा॑॥३३॥

विष्णोः॑। कर्मा॑णि। प॒श्य॒त॒। यतः॑। व्र॒तानि॑। प॒स्प॒शे। इन्द्र॑स्य। युज्यः॑। सखा॑ ॥३३ ॥

Mantra without Swara
विष्णोः कर्माणि पश्यत यतो व्रतानि पस्पशे । इन्द्रस्य युज्यः सखा ॥

विष्णोः। कर्माणि। पश्यत। यतः। व्रतानि। पस्पशे। इन्द्रस्य। युज्यः। सखा॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যে (ইন্দ্রস্য) পরমেশ্বর ইচ্ছুক জীবের (য়ুজ্য) উপাসনা করিবার যোগ্য (সখা) মিত্র সমান বর্ত্তমান (য়তঃ) যাহার প্রতাপে এই জীব (বিষ্ণোঃ) ব্যাপক ঈশ্বরের (কর্মাণি) জগতের রচনা, পালন, প্রলয়কারী এবং ন্যায়াদি কর্ম্ম এবং (ব্রতানি) সত্যভাষণাদি নিয়মকে (পস্পশে) স্পর্শ করে, এই জন্য এই পরমাত্মার এই সব কর্ম্ম ও ব্রতকে তোমরাও (পশ্যত) দেখ ও ধারণ কর ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- যেমন পরমেশ্বরের মিত্র, উপাসক, ধর্মাত্মা বিদ্বান্ পুরুষ পরমাত্মার গুণ, কর্ম ও স্বভাবানুসারে সৃষ্টিক্রমের অনুকূল আচরণ করিবে এবং স্বয়ং জানিবে, সেইরূপ অন্য মনুষ্য করিবে ও জানিবে ॥ ৩৩ ॥
Subject
বিদ্বদ্বদিতরৈর্জনৈরাচরণীয়মিত্যাহ ॥ বিদ্বান্তুল্য অন্য মনুষ্যকে আচরণ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিষ্ণোঃ॒ কর্মা॑ণি পশ্যত॒ য়তো॑ ব্র॒তানি॑ পস্প॒শে । ইন্দ্র॑স্য॒ য়ুজ্যঃ॒ সখা॑ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিষ্ণোঃ কর্মাণীত্যস্য গোতম ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥