Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 31

58 Mantra
13/31
Devata- वरुणो देवता Rishi- गोतम ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
त्रीन्त्स॑मु॒द्रान्त्सम॑सृपत् स्व॒र्गान॒पां पति॑र्वृष॒भऽ इष्ट॑कानाम्। पुरी॑षं॒ वसा॑नः सुकृ॒तस्य॑ लो॒के तत्र॑ गच्छ॒ यत्र॒ पूर्वे॒ परे॑ताः॥३१॥

त्रीन्। स॒मु॒द्रान्। सम्। अ॒सृ॒प॒त्। स्व॒र्गानिति॑ स्वः॒ऽगान्। अ॒पाम्। पतिः॑। वृ॒ष॒भः। इष्ट॑कानाम्। पुरी॑षम्। वसा॑नः। सु॒कृ॒तस्येति॑ सुऽकृ॒तस्य॑। लो॒के। तत्र॑। ग॒च्छ॒। यत्र॑। पूर्वे॒। परे॑ता॒ इति परा॑ऽइताः ॥३१ ॥

Mantra without Swara
त्रीन्त्समुद्रान्त्समसृपत्स्वर्गानपाम्पतिर्वृषभऽइष्टकानाम् । पुरीषँवसानः सुकृतस्य लोके तत्र गच्छ यत्र पूर्वे परेताः ॥

त्रीन्। समुद्रान्। सम्। असृपत्। स्वर्गानिति स्वःऽगान्। अपाम्। पतिः। वृषभः। इष्टकानाम्। पुरीषम्। वसानः। सुकृतस्येति सुऽकृतस्य। लोके। तत्र। गच्छ। यत्र। पूर्वे। परेता इति पराऽइताः॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ পুরুষ ! যেমন (অপাম্) প্রাণগুলির (পতিঃ) রক্ষক (বৃষভঃ) বর্ষার হেতু (পুরীষম্) পূর্ণ সুখদায়ক জলকে (বসানঃ) ধারণ করিয়া সূর্য্য (ইষ্টকানাম্) কামনাগুলির প্রাপ্তি হেতু পদার্থের আধাররূপ (ত্রীণ্) উপর, নিম্নে ও মধ্যে নিবাসকারী তিন প্রকারের (সমুদ্রান্) সকল পদার্থের স্থান ভূত, ভবিষ্যৎ ও বর্ত্তমান (স্বর্গান্) সুখ প্রাপ্তিকারক লোকসমূহকে (সমসৃপৎ) প্রাপ্ত হয় সেইরূপ আপনিও প্রাপ্ত হউন (য়ত্র) যে ধর্মযুক্ত বসন্তের মার্গে (সুকৃতস্য) সুন্দর ধার্মিক পুরুষের (লোকে) দেখিবার যোগ্য স্থান বা মার্গে (পূর্বে) প্রাচীনলোকেরা (পরেতাঃ) সুখ প্রাপ্ত হইয়াছে (তত্র) সেই বসন্তের সেবনরূপ মার্গে আপনিও (গচ্ছ) চলুন ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, ধর্মাত্মাদিগের মার্গে চলিয়া শরীর, বাচিক ও মানস তিন প্রকারের সুখ প্রাপ্ত হউক এবং যদ্দ্বারা কামনা পূর্ণ হয় সেইরূপ প্রচেষ্টা করুক । যেমন বসন্তাদি ঋতু নিজের ক্রম পূর্বক পথে চলিয়া নিজ নিজ চিহ্ন প্রাপ্ত করে সেইরূপ ঋতুর অনুকূল ব্যবহার করিয়া আনন্দ লাভ করুক ॥ ৩১ ॥
Subject
অথ জনৈস্তত্র সুখপ্রাপ্তয়ে কিমাচরণীয়মিত্যাহ ॥ এখন মনুষ্যদিগকে সেই বসন্তে সুখ প্রাপ্তির জন্য কী করা উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্রীন্ৎস॑মু॒দ্রান্ৎসম॑সৃপৎ স্ব॒র্গান॒পাং পতি॑বৃর্ষ॒ভऽ ইষ্ট॑কানাম্ । পুরী॑ষং॒ বসা॑নঃ সুকৃ॒তস্য॑ লো॒কে তত্র॑ গচ্ছ॒ য়ত্র॒ পূর্বে॒ পরে॑তাঃ ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্রীন্ৎসমুদ্রানিত্যস্য গোতম ঋষিঃ । বরুণো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥