Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 3

58 Mantra
13/3
Devata- आदित्यो देवता Rishi- वत्सार ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
ब्रह्म॑ जज्ञा॒नं प्र॑थ॒मं पु॒रस्ता॒द्वि सी॑म॒तः सु॒रुचो॑ वे॒नऽआ॑वः। स बु॒ध्न्याऽ उप॒माऽ अ॑स्य वि॒ष्ठाः स॒तश्च॒ योनि॒मस॑तश्च॒ वि वः॑॥३॥

ब्रह्म॑। ज॒ज्ञा॒नम्। प्र॒थ॒मम्। पु॒रस्ता॑त्। वि। सी॒म॒तः। सु॒रुच॒ इति॑ सु॒ऽरुचः॑। वे॒नः। आ॒व॒रित्या॑वः। सः। बु॒ध्न्याः᳖। उ॒प॒मा इत्यु॑प॒ऽमाः। अ॒स्य॒। वि॒ष्ठाः। वि॒स्था इति॑ वि॒ऽस्थाः। स॒तः। च॒। योनि॑म्। अस॑तः। च॒। वि। व॒रिति॑ वः ॥३ ॥

Mantra without Swara
ब्रह्म जज्ञानम्प्रथमम्पुरस्ताद्वि सीमतः सुरुचो वेनऽआवः । स बुध्न्याऽउपमाऽअस्य विष्ठाः सतश्च योनिमसतश्च विवः ॥

ब्रह्म। जज्ञानम्। प्रथमम्। पुरस्तात्। वि। सीमतः। सुरुच इति सुऽरुचः। वेनः। आवरित्यावः। सः। बुध्न्याः। उपमा इत्युपऽमाः। अस्य। विष्ठाः। विस्था इति विऽस्थाः। सतः। च। योनिम्। असतः। च। वि। वरिति वः॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যিনি (পুরস্তাৎ) সৃষ্টির আদিতে (জজ্ঞানম্) সকলের উৎপাদক ও জ্ঞাতা (প্রথমম্) বিস্তারযুক্ত ও বিস্তারকর্ত্তা (ব্রহ্ম) সর্ববৃহৎ, যিনি (সুরুচঃ) সুন্দর প্রকাশযুক্ত এবং সুন্দর রুচির বিষয় (বেনঃ) গ্রহণীয় (অস্য) ইহার (বুধ্ন্যাঃ) জল সম্বন্ধীয় আকাশে বর্ত্তমান সূর্য্য, চন্দ্র, পৃথিবী ও নক্ষত্রাদি (বিষ্ঠাঃ) বিবিধ স্থলে স্থিত (উপমাঃ) ঈশ্বর জ্ঞানের দৃষ্টান্ত লোক, উহাদিগের সকলকে (সঃ) তিনি (আবঃ) নিজ ব্যাপ্তি দ্বারা আচ্ছাদিত করেন সেই ঈশ্বর (বিসীমিতঃ) মর্য্যাদাপূর্বক (সতঃ) বিদ্যমান দর্শনীয় (চ) এবং (অসতঃ) অব্যক্ত (চ) তথা কারণের (য়োনিম্) আকাশরূপ স্থানকে (বিবঃ) গ্রহণ করেন । সেই ব্রহ্মার উপাসনা সমস্ত লোকদিগকে নিত্য অবশ্য করা উচিত ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- যে ব্রহ্মকে জানিবার জন্য প্রসিদ্ধ ও অপ্রসিদ্ধ সমস্ত লোক দৃষ্টান্ত হইয়া আছে, যিনি সর্বত্র ব্যাপ্ত হইয়া সকলের আবরণ এবং সকলকে প্রকাশিত করেন এবং সুন্দর নিয়ম সহ নিজ নিজ কক্ষে সমস্ত লোককে স্থাপন করেন । সেই অন্তর্য্যামী পরমাত্মা সর্ব মনুষ্যের নিরন্তর উপাসনার যোগ্য, ইহা ব্যতীত অন্য কোন পদার্থ সেবনীয় নহে ॥ ৩ ॥
Subject
কিং স্বরূপং ব্রহ্ম জনৈরুপাস্যমিত্যাহ ॥ মনুষ্যদিগের কী স্বরূপযুক্ত ব্রহ্ম উপাসনার যোগ্য, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
ব্রহ্ম॑ জজ্ঞা॒নং প্র॑থ॒মং পু॒রস্তা॒দ্বি সী॑ম॒তঃ সু॒রুচো॑ বে॒নऽআ॑বঃ । স বু॒ধ্ন্যা᳖ऽ উপ॒মাऽ অ॑স্য বি॒ষ্ঠাঃ স॒তশ্চ॒ য়োনি॒মস॑তশ্চ॒ বি বঃ॑ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ব্রহ্ম জজ্ঞানমিত্যস্য বৎসার ঋষিঃ । আদিত্যো দেবতা । নিচৃৎত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥