Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 29

58 Mantra
13/29
Devata- विश्वेदेवा देवताः Rishi- गोतम ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
मधु॑मान्नो॒ वन॒स्पति॒र्मधु॑माँ२ऽ अस्तु॒ सूर्य्यः॑। माध्वी॒र्गावो॑ भवन्तु नः॥२९॥

मधु॑मा॒निति॒ मधु॑ऽमान्। नः॒। वन॒स्पतिः॑। मधु॑मा॒निति॒ मधु॑ऽमान्। अ॒स्तु॒। सूर्य्यः॑। माध्वीः॑। गावः॑। भ॒व॒न्तु॒। नः॒ ॥२९ ॥

Mantra without Swara
मधुमान्नो वनस्पतिर्मधुमाँ अस्तु सूर्यः । माध्वीर्गावो भवन्तु नः ॥

मधुमानिति मधुऽमान्। नः। वनस्पतिः। मधुमानिति मधुऽमान्। अस्तु। सूर्य्यः। माध्वीः। गावः। भवन्तु। नः॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ ব্যক্তিগণ ! যেমন বসন্ত ঋতুতে (নঃ) আমাদের জন্য (বনস্পতিঃ) অশ্বত্থাদি বনস্পতি (মধুমান্) প্রশংসিত কোমল গুণ যুক্ত এবং (সূর্য়্যঃ) সূর্য্যও (মধুমান্) প্রশংসিত কোমলতাযুক্ত (অস্তু) হউক এবং (নঃ) আমাদের জন্য (গাবঃ) গাভিদের সমান (মাধ্বীঃ) কোমল গুণযুক্ত কিরণগুলি (ভবন্তু) হউক সেইরূপ উপদেশ করুন ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা বসন্ত ঋতু প্রাপ্ত হইয়া যে প্রকারের পদার্থের হোম দ্বারা বনস্পতি ইত্যাদি কোমল গুণযুক্ত হয় এমন যজ্ঞের অনুষ্ঠান কর এবং এই প্রকার বসন্ত ঋতুর সুখকে তোমরা সকলে প্রাপ্ত হও ॥ ২ঌ ॥
Subject
অথ বসন্তে জনৈঃ কিমাচরণীয়মিত্যাহ ॥ এখন বসন্ত ঋতুতে মনুষ্যদিগকে কেমন আচরণ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
মধু॑মান্নো॒ বন॒স্পতি॒র্মধু॑মাঁ২ऽ অস্তু॒ সূর্য়্যঃ॑ । মাধ্বী॒র্গাবো॑ ভবন্তু নঃ ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মধুমানিত্যস্য গোতম ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥