Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 28

58 Mantra
13/28
Devata- विश्वेदेवा देवताः Rishi- गोतम ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
मधु॒ नक्त॑मु॒तोषसो॒ मधु॑म॒त् पार्थि॑व॒ꣳ रजः॑। मधु॒ द्यौर॑स्तु नः पि॒ता॥२८॥

मधु॑। नक्त॑म्। उ॒त। उ॒षसः॑। मधु॑म॒दिति॒ मधु॑ऽमत्। पार्थि॑वम्। रजः॑। मधु॑। द्यौः॑। अ॒स्तु॒। नः॒। पि॒ता ॥२८ ॥

Mantra without Swara
मधु नक्तमुतोषसो मधुमत्पार्थिवँ रजः । मधु द्यौरस्तु नः पिता ॥

मधु। नक्तम्। उत। उषसः। मधुमदिति मधुऽमत्। पार्थिवम्। रजः। मधु। द्यौः। अस्तु। नः। पिता॥२८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন বসন্ত ঋতুতে (নক্তম্) রাত্রি (মধু) কোমলতাযুক্ত (উত) এবং (উষসঃ) প্রাতঃকাল হইতে লইয়া দিন মধুর (পার্থিবম্) পৃথিবীর (রজঃ) দ্ব্যনুক বা ত্রসরেণু আদি (মধুমৎ) মধুর গুণযুক্ত এবং (দ্যৌঃ) প্রকাশও (মধু) মধুরতাযুক্ত (পিতা) রক্ষাকারীদের সমান (নঃ) আমাদিগের জন্য (অস্তু) হউক সেইরূপ যুক্তিপূর্বক সেই বসন্ত ঋতুর সেবন তোমরাও করিতে থাক ॥ ২৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যখন বসন্ত ঋতু আসে তখন পক্ষীও কোমল মধুর মধুর শব্দ বলে এবং অন্য সব প্রাণী আনন্দিত হয় ॥ ২৮ ॥
Subject
পুনঃ স এব বিষয় উপদিশ্যতে ॥ পুনঃ সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
মধু॒ নক্ত॑মু॒তোষসো॒ মধু॑ম॒ৎ পার্থি॑ব॒ꣳ রজঃ॑ । মধু॒ দ্যৌর॑স্তু নঃ পি॒তা ॥ ২৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মধুনক্তমিত্যস্য গোতম ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥