Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 27

58 Mantra
13/27
Devata- विश्वेदेवा देवताः Rishi- गोतम ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
मधु॒ वाता॑ऽ ऋताय॒ते मधु॑ क्षरन्ति॒ सिन्ध॑वः। माध्वी॑र्नः स॒न्त्वोष॑धीः॥२७॥

मधु॑। वाताः॑। ऋ॒ता॒य॒ते। ऋ॒त॒य॒त इत्यृ॑तऽय॒ते। मधु॑। क्ष॒र॒न्ति॒। सिन्ध॑वः। माध्वीः॑। नः॒। स॒न्तु॒। ओष॑धीः ॥२७ ॥

Mantra without Swara
मधु वाताऽऋतायते मधु क्षरन्ति सिन्धवः । माध्वीर्नः सन्त्वोषधीः ॥

मधु। वाताः। ऋतायते। ऋतयत इत्यृतऽयते। मधु। क्षरन्ति। सिन्धवः। माध्वीः। नः। सन्तु। ओषधीः॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন বসন্ত ঋতুতে (নঃ) আমাদিগের জন্য (বাতাঃ) বায়ু (মধু) মধুরতা সহ (ঋতায়তে) জলের সমান চলে, (সিন্ধবঃ) নদীগুলি বা সমুদ্র (মধু) কোমলতাপূর্বক (ক্ষরন্তি) বর্ষণ করে এবং (ওষধীঃ) ওষধিগুলি (মাধ্বীঃ) মধুর রসের গুণযুক্ত (সন্তু) হউক সেইরূপ প্রচেষ্টা আমরা করিতে থাকি ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যখন বসন্ত ঋতু আসে তখন পুষ্পাদির সুগন্ধযুক্ত বায়ু আদি পদার্থ হয়, সেই ঋতুতে ভ্রমণ করা পথ্য হয় এইরকম নিশ্চিত জানা উচিত ॥ ২৭ ॥
Subject
অথ বসন্তর্তোর্গুণান্তরানাহ ॥ পরবর্ত্তী মন্ত্রে বসন্ত ঋতুর অন্য গুণের বর্ণনা করা হইয়াছে ॥
Mantra (Bengali)
মধু॒ বাতা॑ऽ ঋতায়॒তে মধু॑ ক্ষরন্তি॒ সিন্ধ॑বঃ । মাধ্বী॑র্নঃ স॒ন্ত্বোষ॑ধীঃ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মধুবাতা ইত্যস্য গোতম ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥