Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 24

58 Mantra
13/24
Devata- प्रजापतिर्देवता Rishi- इन्द्राग्नी ऋषी Chhand- निचृद्धृतिः Swara- ऋषभः
Mantra with Swara
वि॒राड् ज्योति॑रधारयत् स्व॒राड् ज्योति॑रधारयत्। प्र॒जाप॑तिष्ट्वा सादयतु पृ॒ष्ठे पृ॑थि॒व्या ज्योति॑ष्मतीम्। विश्व॑स्मै प्रा॒णाया॑पा॒नाय॑ व्या॒नाय॒ विश्वं॒ ज्योति॑र्यच्छ। अ॒ग्निष्टेऽधि॑पति॒स्तया॑ दे॒वत॑याङ्गिर॒स्वद् ध्रु॒वा सी॑द॥२४॥

वि॒राडिति॑ वि॒ऽराट्। ज्योतिः॑। अ॒धा॒र॒य॒त्। स्व॒राडिति॑ स्व॒ऽराट्। ज्योतिः॑। अ॒धा॒र॒य॒त्। प्र॒जाप॑ति॒रिति॒ प्र॒जाऽप॑तिः। त्वा॒। सा॒द॒य॒तु॒। पृ॒ष्ठे। पृ॒थि॒व्याः। ज्योति॑ष्मतीम्। विश्व॑स्मै। प्रा॒णाय॑। अ॒पा॒नायेत्य॑पऽआ॒नाय॑। व्या॒नायेति॑ विऽआ॒नाय॑। विश्व॑म्। ज्योतिः॑। य॒च्छ॒। अ॒ग्निः। ते॒। अधि॑पति॒रित्यधि॑ऽपतिः। तया॑। दे॒वत॑या। अ॒ङ्गि॒र॒स्वत्। ध्रु॒वा। सी॒द॒ ॥२४ ॥

Mantra without Swara
विराड्ज्योतिरधारयत्स्वराड्ज्योतिरधारयत्। प्रजापतिष्ट्वा सादयतु पृष्ठे पृथिव्या ज्योतिष्मतीम् । विश्वस्मै प्राणायापानाय व्यानाय विश्वञ्ज्योतिर्यच्छ । अग्निष्टे धिपतिस्तया देवतयाङ्गिरस्वद्धरुवा सीद ॥

विराडिति विऽराट्। ज्योतिः। अधारयत्। स्वराडिति स्वऽराट्। ज्योतिः। अधारयत्। प्रजापतिरिति प्रजाऽपतिः। त्वा। सादयतु। पृष्ठे। पृथिव्याः। ज्योतिष्मतीम्। विश्वस्मै। प्राणाय। अपानायेत्यपऽआनाय। व्यानायेति विऽआनाय। विश्वम्। ज्योतिः। यच्छ। अग्निः। ते। अधिपतिरित्यधिऽपतिः। तया। देवतया। अङ्गिरस्वत्। ध्रुवा। सीद॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (বিরাট্) বহু প্রকারের বিদ্যায় প্রকাশমান স্ত্রী (জ্যোতিঃ) বিদ্যার উন্নতিকে (অধারয়ৎ) ধারণ করিবে করাইবে, (স্বরাট্) সব ধর্মযুক্ত ব্যবহারে শুদ্ধাচারী পুরুষ (জ্যোতিঃ) বিদ্যুতাদির প্রকাশকে (অধারয়ৎ) ধারণ করিবে ও করাইবে, তাহারা উভয় স্ত্রী-পুরুষ সম্পূর্ণ সুখ প্রাপ্ত হইবে । যে (অগ্নিঃ) অগ্নির সমান তেজস্বী বিজ্ঞানযুক্ত (তে) তোমার (অধিপতিঃ) স্বামী (তয়া) সেই (দেবতয়া) সুন্দর দেবস্বরূপ পতিসহ তুমি (অঙ্গিরস্বৎ) সূত্রাত্মা বায়ুর সমান (ধ্রুবা) দৃঢ়তা পূর্বক (সীদ) স্থির হও । হে পুরুষ! যে অগ্নিসম তেজধারিণী তোমার রক্ষাকারিণী স্ত্রী সেই দেবী সহ তুমি প্রাণগুলির সমান প্রীতিপূর্বক নিশ্চয় করিয়া স্থির হও । হে স্ত্রী! (প্রজাপতি) প্রজারক্ষক তোমার পতি (পৃথিব্যাঃ) ভূমির (পৃষ্ঠে) উপর (বিশ্বস্মৈ) সকল (প্রাণায়) সুখের চেষ্টা হেতু (অপানায়) দুঃখ দূরীভূত করিবার সাধন (ব্যানায়) সকল সুন্দর গুণ, কর্ম্ম ও স্বভাবের প্রচার হেতু প্রাণবিদ্যার জন্য যে (জ্যোতিষ্মতীম্) প্রশংসিত বিদ্যাজ্ঞানযুক্ত (ত্বা) তোমাকে (সাদয়তু) উত্তম অধিকারের উপর স্থাপিত করিবে সুতরাং তুমি (বিশ্বম্) সমগ্র (জ্যোতিঃ) বিজ্ঞানকে গ্রহণ কর এবং এই বিজ্ঞানের প্রাপ্তির জন্য স্বীয় পতিকে স্থির কর ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ- যে স্ত্রী পুরুষ সৎসঙ্গ ও বিদ্যার অভ্যাস দ্বারা বিদ্যুতাদি পদার্থবিদ্যা ও প্রীতিকে নিত্য বৃদ্ধি করে তাহারা এই সংসারে সুখ ভোগ করে । পতি স্ত্রীর এবং স্ত্রী পতির সর্বদা সৎকার করিবে । এইভাবে পরস্পর প্রীতিপূর্বক মিলিয়া সুখ ভোগ করিবে ॥ ২৪ ॥
Subject
দম্পতী অন্যোऽন্যং কথং বর্তেয়াতামিত্যাহ ॥ স্ত্রী-পুরুষ পরস্পর কেমন ব্যবহার করিবে, এই বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒রাড্ জ্যোতি॑রধারয়ৎ স্ব॒রাড্ জ্যোতি॑রধারয়ৎ । প্র॒জাপ॑তিষ্ট্বা সাদয়তু পৃ॒ষ্ঠে পৃ॑থি॒ব্যা জ্যোতি॑ষ্মতীম্ । বিশ্ব॑স্মৈ প্রা॒ণায়া॑পা॒নায়॑ ব্যা॒নায়॒ বিশ্বং॒ জ্যোতি॑র্য়চ্ছ । অ॒গ্নিষ্টেऽধি॑পতি॒স্তয়া॑ দে॒বত॑য়াঙ্গির॒স্বদ্ ধ্রু॒বা সী॑দ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিরাড্জ্যাতিরিত্যস্যেন্দ্রাগ্নী ঋষী । প্রজাপতির্দেবতা । নিচৃদ্ধৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥