Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 22

58 Mantra
13/22
Devata- अग्निर्देवता Rishi- इन्द्राग्नी ऋषी Chhand- भुरिगनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
यास्ते॑ऽ अग्ने॒ सूर्य्ये॒ रुचो॒ दिव॑मात॒न्वन्ति॑ र॒श्मिभिः॑। ताभि॑र्नोऽ अ॒द्य सर्वा॑भी रु॒चे जना॑य नस्कृधि॥२२॥

याः। ते॒। अ॒ग्ने॒। सूर्ये॑। रुचः॑। दिव॑म्। आ॒त॒न्वन्तीत्या॑ऽत॒न्वन्ति॑। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिऽभिः॑। ताभिः॑। नः॒। अ॒द्य। सर्वा॑भिः। रु॒चे। जना॑य। नः॒। कृ॒धि॒ ॥२२ ॥

Mantra without Swara
यास्तेश्अग्ने सूर्ये रुचो दिवमातन्वन्ति रश्मिभिः । ताभिर्ना अद्य सर्वाभी रुचे जनाय नस्कृधि ॥

याः। ते। अग्ने। सूर्ये। रुचः। दिवम्। आतन्वन्तीत्याऽतन्वन्ति। रश्मिभिरिति रश्मिऽभिः। ताभिः। नः। अद्य। सर्वाभिः। रुचे। जनाय। नः। कृधि॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) অগ্নির সমান তেজধারিণী অধ্যাপনকারিণী বিদুষী স্ত্রী ! (য়াঃ) যাহা (তে) তোমার রুচি (তাভিঃ) সেই (সর্বাভিঃ) সকল রুচিযুক্ত (নঃ) আমাদিগকে যেমন (রুচঃ) দীপ্তিগুলি (সূর্য়্যে) সূর্য্যে (রশ্মিভিঃ) কিরণগুলির দ্বারা (দিবম্) প্রকাশকে (আতন্বন্তি) সম্যক্ প্রকার বিস্তারযুক্ত করে, সেইরূপ তুমিও সম্যক্ ভাবে বিস্তৃত সুখযুক্ত কর এবং (অদ্য) অদ্য (রুচে) রুচি প্রদানকারী (জনায়) প্রসিদ্ধ মনুষ্যদিগের জন্য (নঃ) আমাদিগকে প্রীতিযুক্ত (কৃধি) কর ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন ব্রহ্মাণ্ডে সূর্য্যের দীপ্তি সকল বস্তুদিগকে প্রকাশিত করিয়া রুচিকর করে সেইরূপ বিদুষী শ্রেষ্ঠ পতিব্রতা স্ত্রীসকল গৃহের সকল কার্য্যের প্রকাশ দান করে । যে কুলে স্ত্রী ও পুরুষ পারস্পরিক প্রীতিযুক্ত হইবে, সেখানে সর্ব বিষয়ে কল্যাণই হয় ॥ ২২ ॥
Subject
পুনঃ সা কীদৃশী ভবেদিত্যুপদিশ্যতে ॥ পুনঃ সেই স্ত্রী কেমন হইবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়াস্তে॑ऽ অগ্নে॒ সূর্য়্যে॒ রুচো॒ দিব॑মাত॒ন্বন্তি॑ র॒শ্মিভিঃ॑ । তাভি॑র্নোऽ অ॒দ্য সর্বা॑ভী রু॒চে জনা॑য় নস্কৃধি ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়াস্ত ইত্যস্যেন্দ্রাগ্নী ঋষী । অগ্নির্দেবতা । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥