Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 21

58 Mantra
13/21
Devata- पत्नी देवता Rishi- अग्निर्ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
या श॒तेन॑ प्रत॒नोषि॑ स॒हस्रे॑ण वि॒रोह॑सि। तस्या॑स्ते देवीष्टके वि॒धेम॑ ह॒विषा॑ व॒यम्॥२१॥

या। श॒तेन॑। प्र॒त॒नोषीति॑ प्रऽत॒नोषि॑। स॒हस्रे॑ण। वि॒रोह॒सीति॑ वि॒ऽरोह॑सि। तस्याः॑। ते॒। दे॒वि॒। इ॒ष्ट॒के॒। वि॒धेम॑। ह॒विषा॑। व॒यम् ॥२१ ॥

Mantra without Swara
या शतेन प्रतनोषि सहस्रेण विरोहसि । तस्यास्ते देवीष्टके विधेम हविषा वयम् ॥

या। शतेन। प्रतनोषीति प्रऽतनोषि। सहस्रेण। विरोहसीति विऽरोहसि। तस्याः। ते। देवि। इष्टके। विधेम। हविषा। वयम्॥२१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইষ্টকে) ইট সদৃশ দৃঢ় অবয়ব যুক্ত শুভ গুণে শোভায়মান (দেবি) প্রকাশযুক্ত স্ত্রী ! যেমন ইট শত শত সংখ্যা দ্বারা গৃহাদির বিস্তার এবং সহস্র সংখ্যা দ্বারা বিবিধ রূপে বৃদ্ধি করে সেইরূপ (য়া) তুমি আমাদিগকে (শতেন) শত শত পুত্র-পৌত্রাদি সম্পত্তি দ্বারা বিস্তারযুক্ত কর এবং (সহস্রেণ) সহস্র সহস্র প্রকারের পদার্থ দ্বারা (বিরোহসি) বিবিধ প্রকার বৃদ্ধি কর (তস্যাঃ) সেই (তে) তোমাকে (হবিষা) প্রদান করিবার যোগ্য পদার্থ দ্বারা (বয়ম্) আমরা (বিধেম) সেবা করিব ॥ ২১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন শত শত, সহস্র সহস্র ইট গৃহাকার হইয়া সমস্ত প্রাণীকে সুখ প্রদান করে সেইরূপ যে শ্রেষ্ঠ স্ত্রীগণ পুত্র, পৌত্র, ঐশ্বর্য্য ও ভৃত্যাদি দ্বারা সকলকে আনন্দ প্রদান করিবে তাহাদিগের পুরুষগণ নিরন্তর সৎকার করিবে কেননা শ্রেষ্ঠ পুরুষ ও মহিলাদিগের সঙ্গ বিনা শুভগুণ যুক্ত সন্তান কখনও উৎপন্ন হইতে পারে না এবং এমন সন্তানগণ ব্যতীত মাতা-পিতা কি কখনও সুখী হইতে পারে? ২১ ॥
Subject
পুনঃ সা কীদৃশী ভবেদিত্যাহ ॥ পুনঃ সে কেমন হইবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়া শ॒তেন॑ প্রত॒নোষি॑ স॒হস্রে॑ণ বি॒রোহ॑সি । তস্যা॑স্তে দেবীষ্টকে বি॒ধেম॑ হ॒বিষা॑ ব॒য়ম্ ॥ ২১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া শতেনেত্যস্যাগ্নির্ঋষিঃ । পত্নী দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥