Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 19

58 Mantra
13/19
Devata- अग्निर्देवता Rishi- त्रिशिरा ऋषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
विश्व॑स्मै प्रा॒णाया॑पा॒नाय॑ व्या॒नायो॑दा॒नाय॑ प्रति॒ष्ठायै॑ च॒रित्रा॑य। अ॒ग्निष्ट्वा॒भिपा॑तु म॒ह्या स्व॒स्त्या छ॒र्दिषा॒ शन्त॑मेन॒ तया॑ दे॒वत॑याङ्गिर॒स्वद् ध्रु॒वा सी॑द॥१९॥

विश्व॑स्मै। प्रा॒णाय॑। अ॒पा॒नायेत्य॑पऽआ॒नाय॑। व्या॒नायेति॑ विऽआ॒नाय॑। उ॒दा॒नायेत्यु॑त्ऽआ॒नाय॑। प्र॒ति॒ष्ठायै॑। प्र॒ति॒स्थाया॒ इति॑ प्रति॒ऽस्थायै॑। च॒रित्रा॑य। अ॒ग्निः। त्वा॒। अ॒भि। पा॒तु॒। म॒ह्या। स्व॒स्त्या। छ॒र्दिषा॑। शन्त॑मे॒नेति॒ शम्ऽत॑मेन। तया॑। दे॒वत॑या। अ॒ङ्गि॒र॒स्वत्। ध्रु॒वा। सी॒द॒ ॥१९ ॥

Mantra without Swara
विश्वस्मै प्राणायापानाय व्यानायोदानाय प्रतिष्ठायै चरित्राय । अग्निष्ट्वाभि पातु मह्या स्वस्त्या छर्दिषा शन्तमेन तया देवतयाङ्गिरस्वद्धरुवा सीद ॥

विश्वस्मै। प्राणाय। अपानायेत्यपऽआनाय। व्यानायेति विऽआनाय। उदानायेत्युत्ऽआनाय। प्रतिष्ठायै। प्रतिस्थाया इति प्रतिऽस्थायै। चरित्राय। अग्निः। त्वा। अभि। पातु। मह्या। स्वस्त्या। छर्दिषा। शन्तमेनेति शम्ऽतमेन। तया। देवतया। अङ्गिरस्वत्। ध्रुवा। सीद॥१९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে স্ত্রি ! যে (অগ্নিঃ) বিজ্ঞানযুক্ত তোমার পতি (মহ্যা) মহতী (স্বস্ত্যা) সুখ প্রাপ্তকারিণী ক্রিয়া এবং (ছর্দিষা) প্রকাশযুক্ত (শন্তমেন) অত্যন্ত সুখদায়ক কর্ম সহ (বিশ্বস্মৈ) সম্পূর্ণ (প্রাণায়) জীবনের হেতু প্রাণ (অপানায়) দুঃখের নিবৃত্তি (ব্যানায়) বহু প্রকার উত্তম ব্যবহারের সিদ্ধি (উদানায়) উত্তম বল (প্রতিষ্ঠায়ৈ) সৎকার এবং (চরিত্রায়) ধর্মের আচরণ করিবার জন্য যে (ত্বা) তোমার (অভিপাতু) সম্মুখ হইয়া রক্ষা করিবে সুতরাং তুমি (তয়া) সেই (দেবতয়া) দিব্যস্বরূপ পতিসহ (অঙ্গিরস্বৎ) যেমন কার্য্য কারণের সম্বন্ধ সেইরূপ (ধ্রুবা) নিশ্চল হইয়া (সীদ) প্রতিষ্ঠাযুক্ত হও ॥ ১ঌ ॥
Essence
ভাবার্থঃ- পুরুষদিগের উচিত যে, নিজ নিজ স্ত্রীদিগের সৎকার দ্বারা সুখ ও ব্যভিচার রহিত হইয়া প্রীতিপূর্বক আচরণ এবং তাহাদের রক্ষাদি নিরন্তর করিবে এবং এইরূপ স্ত্রীলোকেরাও করিবে । স্বীয় স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীর ইচ্ছা না তো পুরুষ এবং না তো স্বীয় পতিকে পরিত্যাগ করিয়া অন্য পুরুষের সঙ্গ স্ত্রী করিবে । এইরূপ পারস্পরিক প্রীতিপূর্বকই উভয়ে সর্বদা ব্যবহার করিবে ॥ ১ঌ ॥
Subject
পুনস্তৌ পরস্পরং কথং বর্ত্তেয়াতামিত্যাহ ॥ পুনঃ সেই স্ত্রী-পুরুষ পারস্পরিক কেমন ব্যবহার করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিশ্ব॑স্মৈ প্রা॒ণায়া॑পা॒নায়॑ ব্যা॒নায়ো॑দা॒নায়॑ প্রতি॒ষ্ঠায়ৈ॑ চ॒রিত্রা॑য় । অ॒গ্নিষ্ট্বা॒ভি পা॑তু ম॒হ্যা স্ব॒স্ত্যা ছ॒র্দিষা॒ শন্ত॑মেন॒ তয়া॑ দে॒বত॑য়াঙ্গির॒স্বদ্ ধ্রু॒বা সী॑দ ॥ ১ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিশ্বস্মা ইত্যস্য ত্রিশিরা ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥