Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 16

58 Mantra
13/16
Devata- अग्निर्देवता Rishi- त्रिशिरा ऋषिः Chhand- स्वराडार्ष्यनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ध्रु॒वासि॑ ध॒रुणास्तृ॑ता वि॒श्वक॑र्मणा। मा त्वा॑ समु॒द्रऽ उद्व॑धी॒न्मा सु॑प॒र्णोऽअव्य॑थमाना पृथि॒वीं दृ॑ꣳह॥१६॥

ध्रु॒वा। अ॒सि॒। ध॒रुणा॑। आस्तृ॒तेत्याऽस्तृ॑ता। वि॒श्वक॑र्म॒णेति॑ वि॒श्वऽक॑र्मणा। मा। त्वा॒। स॒मु॒द्रः। उत्। व॒धी॒त्। मा। सु॒प॒र्ण इति॑ सुऽप॒र्णः। अव्य॑थमाना। पृ॒थि॒वीम्। दृ॒ꣳह॒ ॥१६ ॥

Mantra without Swara
धु्रवासि धरुणास्तृता विश्वकर्मणा । मा त्वा समुद्र उद्बधीन्मा सुपर्णा व्यथमाना पृथिवीन्दृँह ॥

ध्रुवा। असि। धरुणा। आस्तृतेत्याऽस्तृता। विश्वकर्मणेति विश्वऽकर्मणा। मा। त्वा। समुद्रः। उत्। वधीत्। मा। सुपर्ण इति सुऽपर्णः। अव्यथमाना। पृथिवीम्। दृꣳह॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজার স্ত্রী ! যে কারণে (বিশ্বকর্মণা) সব ধর্মযুক্ত কর্ম কারী স্বীয় পতিসহ ব্যবহার করিয়া (আস্তৃতা) বস্ত্র, আভূষণ এবং শ্রেষ্ঠ গুণ দ্বারা আচ্ছাদিত (বরুণা) বিদ্যা ও ধর্ম ধারিণী (ধ্রুবা) নিশ্চল (অসি) আছো, সুতরাং তুমি (অব্যয়মানা) পীড়া হইতে রহিত হইয়া (পৃথিবীম্) স্বীয় রাজ্যভূমিকে (উদৃংহ) সম্যক ভাবে বৃদ্ধি কর (ত্বা) তোমার (সমুদ্রঃ) জার লোকদিগের ব্যবহার (মা) না (বধীৎ) নিপীড়ন করে এবং (সুপর্ণঃ) সুন্দর রক্ষা কৃত অবয়ব সমূহ দ্বারা যুক্ত তোমার পতি (মা) না মারে ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- যেমন রাজনীতি বিদ্যা রাজা পড়িয়াছে সেইরূপই তাঁহার রাণীরও পড়া হওয়া উচিত । সর্বদা উভয়ে পরস্পর পতিব্রতা ও স্ত্রীব্রত হইয়া ন্যায়পূর্বক পালন করিবে । ব্যভিচার ও কামব্যথা হইতে রহিত হইয়া ধর্মানুকূল পুত্রদিগকে উৎপন্ন করিয়া স্ত্রীদিগকে স্ত্রী রাণী এবং পুরুষদিগকে পুরুষ রাজা ন্যায় করিবে ॥ ১৬ ॥
Subject
পুনঃ সা কীদৃশী ভবেদিত্যাহ ॥ পুনঃ সে রাজপত্নী কেমন হইবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ধ্রু॒বাসি॑ ধ॒রুণাস্তৃ॑তা বি॒শ্বক॑র্মণা । মা ত্বা॑ সমু॒দ্রऽ উদ্ব॑ধী॒ন্মা সু॑প॒র্ণোऽঅব্য॑থমানা পৃথি॒বীং দৃ॑ꣳহ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ধ্রুবাসীত্যস্য ত্রিশিরা ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ।