Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 10

58 Mantra
13/10
Devata- अग्निर्देवता Rishi- वामदेव ऋषिः Chhand- भुरिक् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
तव॑ भ्र॒मास॑ऽ आशु॒या प॑त॒न्त्यनु॑ स्पृश धृष॒ता शोशु॑चानः। तपू॑ष्यग्ने जु॒ह्वाड्ट पत॒ङ्गानस॑न्दितो॒ विसृ॑ज॒ विष्व॑गु॒ल्काः॥१०॥

तव॑। भ्र॒मासः॑। आ॒शु॒येत्या॑शु॒या। प॒त॒न्ति॒। अनु॑। स्पृ॒श॒। धृ॒ष॒ता। शोशु॑चानः। तपू॑षि। अ॒ग्ने॒। जु॒ह्वा᳖। प॒त॒ङ्गान्। अस॑न्दित॒ इत्यस॑म्ऽदितः। वि। सृ॒ज॒। विष्व॑क्। उ॒ल्काः ॥१० ॥

Mantra without Swara
तव भ्रमास आशुया पतन्त्यनु स्पृश धृषता शोशुचानः । तपूँष्यग्ने जुह्वा पतङ्गानसन्दितो विसृज विष्वगुल्काः ॥

तव। भ्रमासः। आशुयेत्याशुया। पतन्ति। अनु। स्पृश। धृषता। शोशुचानः। तपूषि। अग्ने। जुह्वाड्ट। पतङ्गान्। असन्दित इत्यसम्ऽदितः। वि। सृज। विष्वक्। उल्काः॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) অগ্নির সমান তেজস্বী সেনাপতে ! (শোশুচানঃ) অত্যন্ত পবিত্র আচরণকারী আপনি, যে (তব) আপনার (ভ্রমাসঃ) ভ্রমণশীল বীর পুরুষ যেমন (বিষ্বক্) সব দিক দিয়া (আশুয়া) আশুগামী (উল্কাঃ) বিদ্যুৎগতি সেইরূপ (পতন্তি) শ্যেনপক্ষীর সমান শত্রুদিগের দলে তথা শত্রুদিগের মধ্যে পতিত হয় তাহাদিগকে (ধৃষতা) দৃঢ় সেনা দ্বারা (অনু) অনুকূল (স্পৃশ) প্রাপ্ত হউন এবং (অসন্দিতঃ) অখন্ডিত (জুহ্বা) ঘৃতের হবনের সাধন শিখা অগ্নির (তপূংষি) তেজ সম শত্রুদিগের উপর সকল দিক হইতে বিদ্যুৎকে (বিসৃজ) ছাড়ুন এবং (পতঙ্গান্) অশ্বদেরকে সুন্দর শিক্ষাযুক্ত করুন ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । রাজা, সেনাপতি এবং সেনার ভৃত্যদিগের উচিত যে, পারস্পরিক প্রীতি সহ বল বৃদ্ধি করিয়া, বীর পুরুষদিগকে আনন্দ প্রদান করিয়া এবং সম্যক্ যুদ্ধ করাইয়া অগ্নি আদি অস্ত্র এবং ভুশুন্ডী আদি শস্ত্র দ্বারা শত্রুদিগের উপর বিদ্যুতের বৃষ্টি করিবে, যাহাতে শীঘ্র বিজয় হয় ॥ ১০ ॥
Subject
পুনঃ স কিং কুর্য়্যাদিত্যুপদিশ্যতে ॥ পুনঃ সেই সেনাপতি কী করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তব॑ ভ্র॒মাস॑ऽ আশু॒য়া প॑ত॒ন্ত্যনু॑ স্পৃশ ধৃষ॒তা শোশু॑চানঃ । তপূ॑ᳬंষ্যগ্নে জু॒হ্বা পত॒ঙ্গানস॑ন্দিতো॒ বিসৃ॑জ॒ বিষ্ব॑গু॒ল্কাঃ ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তব ভ্রমাস ইত্যস্য বামদেব ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিক্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥