Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 13 / Mantra 1

58 Mantra
13/1
Devata- अग्निर्देवता Rishi- वत्सार ऋषिः Chhand- आर्ची पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
मयि॑ गृह्णा॒म्यग्रे॑ अ॒ग्निꣳ रा॒यस्पोषा॑य सुप्रजा॒स्त्वाय॑ सु॒वीर्या॑य। मामु॑ दे॒वताः॑ सचन्ताम्॥१॥

मयि॑। गृ॒ह्णा॒मि॒। अग्रे॑। अ॒ग्निम्। रा॒यः। पोषा॑य। सु॒प्र॒जा॒स्त्वायेति॑ सुप्रजाः॒ऽत्वाय॑। सु॒वीर्य्या॒येति॑ सु॒ऽवीर्य्या॑य। माम्। उ॒ इत्यूँ॑। दे॒वताः॑। स॒च॒न्ता॒म् ॥१ ॥

Mantra without Swara
मयि गृह्णाम्यग्रे अग्निँ रायस्पोषाय सुप्रजास्त्वाय सुवीर्याय । मामु देवताः सचन्ताम् ॥

मयि। गृह्णामि। अग्रे। अग्निम्। रायः। पोषाय। सुप्रजास्त्वायेति सुप्रजाःऽत्वाय। सुवीर्य्यायेति सुऽवीर्य्याय। माम्। उ इत्यूँ। देवताः। सचन्ताम्॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে কুমার বা কুমারীগণ ! যেমন আমি (অগ্রে) প্রথমে (ময়ি) আমাতে (রায়ঃ) বিজ্ঞানাদি ধনের (পোষায়) পুষ্টি (সুপ্রজাস্ত্বায়) সুন্দর প্রজা হওয়ার জন্য এবং (সুবীর্য়্যায়) রোগরহিত সুন্দর পরাক্রম হওয়ার জন্য (অগ্নিম্) উত্তম বিদ্বান্কে (গৃহ্নামি) গ্রহণ করি যাহাতে (মাম্) আমাকে (উ)(দেবতাঃ) উত্তম বিদ্বান্ বা উত্তমগুণ (সচন্তাম্) প্রাপ্ত হউক সেইরূপ তোমরাও কর ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, ব্রহ্মচর্য্যযুক্ত কুমারাবস্থায় বেদাদি শাস্ত্র পড়িয়া পদার্থবিদ্যা, উত্তম কর্ম এবং ঈশ্বরের উপাসনা তথা ব্রহ্মজ্ঞানকে স্বীকার করিবে । যদ্দ্বারা শ্রেষ্ঠগুণ এবং আপ্ত বিদ্বান্দিগকে প্রাপ্ত হইয়া উত্তম ধন, সন্তান ও পরাক্রম প্রাপ্ত হইবে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথ ত্রয়োদশাऽধ্যায়ারম্ভঃও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ মনুষ্যৈরাদিমাऽবস্থায়াং কিং কিং কার্য়্যমিত্যাহ ॥ এখন ত্রয়োদশ অধ্যায়ের প্রারম্ভ, উহার প্রথম মন্ত্রে মনুষ্যদিগের প্রথম অবস্থায় কী কী করা উচিত এই বিষয় বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ময়ি॑ গৃহ্ণা॒ম্যগ্রে॑ অ॒গ্নিꣳ রা॒য়স্পোষা॑য় সুপ্রজা॒স্ত্বায়॑ সু॒বীর্য়া॑য় । মামু॑ দে॒বতাঃ॑ সচন্তাম্ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তত্র ময়ি গৃহ্ণামীত্যাদ্যস্য বৎসার ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্চী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥