Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 99

117 Mantra
12/99
Devata- ओषधिर्देवता Rishi- वरुण ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सह॑स्व मे॒ऽअरा॑तीः॒ सह॑स्व पृतनाय॒तः। सह॑स्व॒ सर्वं॑ पा॒प्मान॒ꣳ सह॑मानास्योषधे॥९९॥

सह॑स्व। मे॒। अरा॑तीः। सह॑स्व। पृ॒त॒ना॒य॒त इति॑ पृतनाऽय॒तः। सह॑स्व। सर्व॑म्। पा॒प्मान॑म्। सह॑माना। अ॒सि॒। ओ॒ष॒धे॒ ॥९९ ॥

Mantra without Swara
सहस्व मे अरातीः सहस्व पृतनायतः । सहस्व सर्वम्पाप्मानँ सहमानास्योषधे ॥

सहस्व। मे। अरातीः। सहस्व। पृतनायत इति पृतनाऽयतः। सहस्व। सर्वम्। पाप्मानम्। सहमाना। असि। ओषधे॥९९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (ওষধে) ওষধী সদৃশ ওষধি-বিদ্যা জ্ঞাতা স্ত্রী ! যেমন ওষধী (সহমানা) বলের নিমিত্ত (অসি) হয় (মে) আমার রোগের নিবারণ করিয়া বল বৃদ্ধি করায় সেইরূপ (অরাতীঃ) শত্রুদিগকে (সহস্ব) সহ্য করিয়া স্বীয় (পৃতনায়তঃ) সেনা যুদ্ধ করিতে ইচ্ছুক পুরুষকে (সহস্ব) সহ্য কর এবং (সর্বম্) সকল (পাপ্মানম্) রোগাদিকে (সহস্ব) সহ্য কর ॥ ৡ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, ওষধীসকলের সেবন দ্বারা বল বৃদ্ধি করিয়া এবং প্রজা তথা স্বীয় শত্রু ও পাপী লোকদিগকে বশে করিয়া সব প্রাণীদিগকে সুখী করিবে ॥ ৡ ॥
Subject
মনুষ্যৈঃ কিং কৃত্বা কিং কার্য়্যমিত্যাহ ॥ মনুষ্যদিগকে কী করিয়া কী করা উচিত এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সহ॑স্ব মে॒ऽঅরা॑তীঃ॒ সহ॑স্ব পৃতনায়॒তঃ । সহ॑স্ব॒ সর্বং॑ পা॒প্মান॒ꣳ সহ॑মানাস্যোষধে ॥ ৡ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সহস্বেত্যস্য বরুণ ঋষিঃ । ওষধির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥