Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 97

117 Mantra
12/97
Devata- भिषग्वरा देवताः Rishi- वरुण ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ना॒श॒यि॒त्री ब॒लास॒स्यार्श॑सऽउप॒चिता॑मसि। अथो॑ श॒तस्य॒ यक्ष्मा॑णां पाका॒रोर॑सि॒ नाश॑नी॥९७॥

ना॒श॒यि॒त्री। बलास॑स्य। अर्श॑सः। उ॒प॒चिता॒मित्यु॑प॒ऽचिता॑म्। अ॒सि॒। अथोऽइत्यथो॑। श॒तस्य॑। यक्ष्मा॑णाम्। पा॒का॒रोरिति॑ पाकऽअ॒रोः। अ॒सि॒। नाश॑नी ॥९७ ॥

Mantra without Swara
नाशयित्री बलासस्यार्शस उपचितामसि । अथो शतस्य यक्ष्माणाम्पाकारोरसि नाशनी ॥

नाशयित्री। बलासस्य। अर्शसः। उपचितामित्युपऽचिताम्। असि। अथोऽइत्यथो। शतस्य। यक्ष्माणाम्। पाकारोरिति पाकऽअरोः। असि। नाशनी॥९७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বৈদ্যগণ ! যাহা (বলাসস্য) আবির্ভূত কফের (অশংসঃ) মূলেন্দ্রিয়ের ব্যাধি অথবা (উপচিতাম্) অন্য বৃদ্ধি প্রাপ্ত রোগের (নাশয়িত্রী) নাশকারিণী (অসি) ওষধি আছে (অথো) এবং যাহা (শতস্য) অসংখ্যাত (য়ক্ষ্মাণাম্) রাজরোগ অর্থাৎ ভগন্দরাদি এবং (পাকারোঃ) মুখরোগ ও মর্মের ছেদনকারী শূলের (নাশনী) নিবারণ কারিণী (অসি) হয় সেই ওষধিকে তোমরা সবাই জান ॥ ঌ৭ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে এমন জানা উচিত যে, যত রোগ তত উহার নাশকারিণী ওষধিও আছে । এই ওষধিগুলিকে যে না জানে সে ব্যক্তি রোগে পীড়িত থাকে । যে রোগের ওষধি সম্পর্কে জানে সে সেই সব রোগের নিবৃত্তি করিয়া নিরন্তর সুখী হইবে ॥ ঌ৭ ॥
Subject
রোগপরিমাণা ওষধয়ঃ সন্তীত্যাহ ॥ যত রোগ তত ওষধি উহার সেবন করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
না॒শ॒য়ি॒ত্রী ব॒লাস॒স্যার্শ॑সऽউপ॒চিতা॑মসি । অথো॑ শ॒তস্য॒ য়ক্ষ্মা॑ণাং পাকা॒রোর॑সি॒ নাশ॑নী ॥ ঌ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নাশয়িত্রীত্যস্য বরুণ ঋষিঃ । ভিষগ্বরা দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥