Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 89

117 Mantra
12/89
Devata- वैद्या देवताः Rishi- भिषगृषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
याः फ॒लिनी॒र्याऽअ॑फ॒लाऽअ॑पु॒ष्पा याश्च॑ पु॒ष्पिणीः॑। बृह॒स्पति॑प्रसूता॒स्ता नो॑ मुञ्च॒न्त्वꣳह॑सः॥८९॥

याः। फ॒लिनीः॑। याः। अ॒फ॒लाः अ॒पु॒ष्पाः। याः। च॒। पु॒ष्पिणीः॑। बृह॒स्पति॑प्रसूता॒ इति॒ बृह॒स्पति॑ऽप्रसूताः। ताः। नः॒। मु॒ञ्च॒न्तु। अꣳह॑सः ॥८९ ॥

Mantra without Swara
याः पलिनीर्याऽअपलाऽअपुष्पा याश्च पुष्पिणीः । बृहस्पतिप्रसूतास्ता नो मुञ्चन्त्वँहसः ॥

याः। फलिनीः। याः। अफलाः अपुष्पाः। याः। च। पुष्पिणीः। बृहस्पतिप्रसूता इति बृहस्पतिऽप्रसूताः। ताः। नः। मुञ्चन्तु। अꣳहसः॥८९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (য়া) যাহা (ফলিনীঃ) বহু ফল দ্বারা যুক্ত (য়াঃ) যাহা (অফলাঃ) ফলরহিত (য়াঃ) যাহা (অপুষ্পাঃ) পুষ্পরহিত (চ) এবং যাহা (পুষ্পিণীঃ) বহু পুষ্পযুক্ত (বৃহস্পতিপ্রসূতাঃ) বেদবাণীর স্বামী ঈশ্বরের উৎপন্ন ওষধি (নঃ) আমাদিগকে (অংহসঃ) দুঃখদায়ী রোগ হইতে যেমন (মুঞ্চন্তু) মুক্ত করিবে (তাঃ) সেগুলি তোমাদিগকেও সেইরূপ রোগ হইতে মুক্ত করিবে ॥ ৮ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, ঈশ্বর সকল প্রাণিদিগের অধিক আয়ু এবং রোগের নিবৃত্তি হেতু যে ওষধীর রচনা করিয়াছেন তদ্দ্বারা বৈদ্যক শাস্ত্রে কথিত বিধি দ্বারা সকল রোগকে নিবৃত্তি কর এবং পাপ হইতে পৃথক থাকিয়া ধর্মে নিত্য প্রবৃত্ত থাক ॥ ৮ঌ ॥
Subject
রোগনিবারণার্থা এবৌষধয় ঈশ্বরেণ নির্মিতা ইত্যাহ ॥ রোগের নিবৃত্তি হেতু ওষধী ঈশ্বর রচনা করিয়াছেন, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়াঃ ফ॒লিনী॒র্য়াऽঅ॑ফ॒লাऽঅ॑পু॒ষ্পা য়াশ্চ॑ পু॒ষ্পিণীঃ॑ । বৃহ॒স্পতি॑প্রসূতা॒স্তা নো॑ মুঞ্চ॒ন্ত্বꣳহ॑সঃ ॥ ৮ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া ইত্যস্য ভিষগৃষিঃ । বৈদ্যা দেবতাঃ । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥