Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 80

117 Mantra
12/80
Devata- ओषधयो देवताः Rishi- भिषगृषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
यत्रौष॑धीः स॒मग्म॑त॒ राजा॑नः॒ समि॑ताविव। विप्रः॒ सऽउ॑च्यते भि॒षग् र॑क्षो॒हामी॑व॒चात॑नः॥८०॥

यत्र॑। ओष॑धीः। स॒मग्म॒तेति॑ स॒म्ऽअग्मत्। राजा॑नः। समि॑तावि॒वेति॒ समि॑तौऽइव। विप्रः॑। सः। उ॒च्य॒ते॒। भि॒षक्। र॒क्षो॒हेति॑ रक्षः॒ऽहा। अ॒मी॒व॒चात॑न॒ इत्य॑मीव॒ऽचात॑नः ॥८० ॥

Mantra without Swara
यत्रौषधीः समग्मत राजानः समिताविव । विप्रः सऽउच्यते भिषग्रक्षोहामीवचातनः ॥

यत्र। ओषधीः। समग्मतेति सम्ऽअग्मत्। राजानः। समिताविवेति समितौऽइव। विप्रः। सः। उच्यते। भिषक्। रक्षोहेति रक्षःऽहा। अमीवचातन इत्यमीवऽचातनः॥८०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা (য়ত্র) যে সব স্থলে (ওষধীঃ) সোমলতাদি ওষধী হইয়া থাকে, উহাদিগকে যেমন (রাজানঃ) রাজধর্মযুক্ত বীরপুরুষ (সমিতাবিব) যুদ্ধে শত্রুদিগকে প্রাপ্ত হয় সেইরূপ (সমগ্মত) প্রাপ্ত হও, যে (রক্ষোহা) দুষ্ট রোগের নাশক (অমীবচতনঃ) রোগের নিবৃত্তকারী (বিপ্রঃ) বুদ্ধিমান্ (ভিষক্) বৈদ্য হয় সে তোমার প্রতি (উচ্যতে) ওষধিগুলির গুণের উপদেশ করে এবং ওষধীসমূহের তথা সেই বৈদ্যর সেবন কর ॥ ৮০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সেনাপতি শিক্ষাপ্রাপ্ত রাজার বীরপুরুষ অত্যন্ত পুরুষকার বলে দেশান্তরে গিয়া শত্রুদিগকে জিতিয়া রাজ্য প্রাপ্ত হয় সেইরূপ শ্রেষ্ঠ বৈদ্যর নিকট হইতে শিক্ষাপ্রাপ্ত তোমরা ওষধীগুলির বিদ্যা প্রাপ্ত হও । যে শুদ্ধ দেশে ওষধী আছে সেখানে উহাদিগকে জানিয়া উপযোগে আনিও এবং অপরের জন্যও বলিও ॥ ৮০ ॥
Subject
পুনঃ পুনঃ সদ্বৈদ্যসেবনং কার্য়্যমিত্যাহ ॥ বারংবার শ্রেষ্ঠ বৈদ্যদের সেবন করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ত্রৌষ॑ধীঃ স॒মগ্ম॑ত॒ রাজা॑নঃ॒ সমি॑তাবিব । বিপ্রঃ॒ সऽউ॑চ্যতে ভি॒ষগ্ র॑ক্ষো॒হামী॑ব॒চাত॑নঃ ॥ ৮০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ত্রৌষধীরিত্যস্য ভিষগৃষিঃ । ওষধয়ো দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥