Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 8

117 Mantra
12/8
Devata- अग्निर्देवता Rishi- वत्सप्रीर्ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॑ऽअङ्गिरः श॒तं ते॑ सन्त्वा॒वृतः॑ सह॒स्रं॑ तऽउपा॒वृतः॑। अधा॒ पोष॑स्य॒ पोषे॑ण॒ पुन॑र्नो न॒ष्टमाकृ॑धि॒ पुन॑र्नो र॒यिमाकृ॑धि॥८॥

अग्ने॑। अ॒ङ्गि॒रः॒। श॒तम्। ते॒। स॒न्तु॒। आ॒वृत॒ इत्या॒ऽवृ॑तः। स॒हस्र॑म्। ते॒। उ॒पा॒वृत॒ इत्यु॑पऽआ॒वृतः॑। अध॑। पोष॑स्य। पोषे॑ण। पुनः॑। नः॒। न॒ष्टम्। आ। कृ॒धि॒। पुनः॑। नः॒। र॒यिम्। आ। कृ॒धि॒ ॥८ ॥

Mantra without Swara
अग्नेऽअङ्गिरः शतन्ते सन्त्वावृतः सहस्रन्तऽउपावृतः । अधा पोषस्य पोषेण पुनर्ना नष्टमाकृधि पुनर्ना रयिमाकृधि ॥

अग्ने। अङ्गिरः। शतम्। ते। सन्तु। आवृत इत्याऽवृतः। सहस्रम्। ते। उपावृत इत्युपऽआवृतः। अध। पोषस्य। पोषेण। पुनः। नः। नष्टम्। आ। कृधि। पुनः। नः। रयिम्। आ। कृधि॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) পদার্থবিদ্যা বিশারদ (অঙ্গিরঃ) বিদ্যারসিক বিদ্বান্ পুরুষ ! যে পুরুষার্থী (তে) আপনার অগ্নির ন্যায় (শতম্) শত শত (আবৃতঃ) আবৃত্তিরূপ ক্রিয়া এবং (সহস্রম্) সহস্র (তে) আপনার (উপাবৃতঃ) আবৃত্তিরূপ সুখভোগ (সন্তু) হইবে (অধ) তৎপশ্চাৎ আপনি ইহা দ্বারা (পোষস্য) পোষক মনুষ্যের (পোষেণ) রক্ষা দ্বারা (নষ্টম্) অদৃষ্ট বিজ্ঞানকে (নঃ) আমাদের জন্য (পুনঃ) পুনঃ (আকৃধি) সুষ্ঠু প্রকার করুন এবং নষ্টপ্রায় (রয়িম্) প্রশংসিত শোভাকে (পুনঃ) পুনরায় (নঃ) আমাদের জন্য (আকৃধি) প্রশস্ত রূপে করুন ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের কর্ত্তব্য যে, বিদ্যাসকলের মধ্যে শত শত আবৃত্তি এবং শিল্প বিদ্যাগুলির মধ্যে সহস্র প্রকার প্রবৃত্তি এবং গুপ্ত ও অপ্রকাশ্য বিদ্যার প্রকাশ করিয়া সর্ব প্রাণিদিগের জন্য লক্ষ্মী ও সুখ উৎপন্ন করিবে ॥ ৮ ॥
Subject
পুনর্বিদ্যাভ্যাসমাহ ॥ পুনঃ বিদ্যাভ্যাস করা উচিত এইবিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ऽঅঙ্গিরঃ শ॒তং তে॑ সন্ত্বা॒বৃতঃ॑ স॒হস্রং॑ তऽউপা॒বৃতঃ॑ । অধা॒ পোষ॑স্য॒ পোষে॑ণ॒ পুন॑র্নো ন॒ষ্টমাকৃ॑ধি॒ পুন॑র্নো র॒য়িমা কৃ॑ধি ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে অঙ্গির ইত্যস্য বৎসপ্রীর্ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥