Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 78

117 Mantra
12/78
Devata- चिकित्सुर्देवता Rishi- भिषगृषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ओष॑धी॒रिति॑ मातर॒स्तद्वो॑ देवी॒रुप॑ ब्रुवे। स॒नेय॒मश्वं॒ गां वास॑ऽआ॒त्मानं॒ तव॑ पूरुष॥७८॥

ओष॑धीः। इति॑। मा॒त॒रः॒। तत्। वः॒। दे॒वीः॒। उप॑। ब्रु॒वे॒। स॒नेय॑म्। अश्व॑म्। गाम्। वासः॑। आ॒त्मान॑म्। तव॑। पू॒रु॒ष॒। पु॒रु॒षेति॑ पुरुष ॥७८ ॥

Mantra without Swara
ओषधीरिति मातरस्तद्वो देवीरुपब्रुवे । सनेयमश्वङ्गाँवासऽआत्मानन्तव पूरुष ॥

ओषधीः। इति। मातरः। तत्। वः। देवीः। उप। ब्रुवे। सनेयम्। अश्वम्। गाम्। वासः। आत्मानम्। तव। पूरुष। पुरुषेति पुरुष॥७८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ওষধীঃ) ওষধিগুলির (ইতি) সমান সুখদায়ক (দেবীঃ) সুন্দর বিদুষী স্ত্রী (মাতরঃ) মাতা! আমি পুত্র (বঃ) তোমাকে (তৎ) শ্রেষ্ঠ পথ্যরূপ কর্ম্ম (উপব্রুবে) সমীপ উপস্থিত হইয়া উপদেশ করিব । হে (পুরুষ) পুরুষার্থী শ্রেষ্ঠ সন্তান ! আমি মাতা (তব) তোমার (অশ্বম্) অশ্বাদি (গাম্) গাভী ইত্যাদি অথবা পৃথিবী ইত্যাদি (বাসঃ) বস্ত্রাদি বা গৃহ ও (আত্মানম্) জীবকে নিরন্তর (সনেয়ম্) সেবন করিব ॥ ৭৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন যবাদি ওষধী সেবনীকৃত শরীরকে পুষ্ট করে সেইরূপ মাতা, বিদ্যা, সুশিক্ষা ও উপদেশ দ্বারা সন্তানদেরকে পুষ্ট করিবে । যাহা মাতার ধন সেই ভাগ সন্তানের এবং যাহা সন্তানের উহা মাতার ধন এবং যাহা সন্তানের উহা মাতার এমন সকলে পরস্পর প্রীতিপূর্বক ব্যবহার করিয়া নিরন্তর সুখ বৃদ্ধি করাইবে ॥ ৭৮ ॥
Subject
পুনঃ পিত্রপত্যানি পরস্পরং কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ পুনঃ পিতা ও পুত্র পারস্পরিক কেমন ব্যবহার করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ওষ॑ধী॒রিতি॑ মাতর॒স্তদ্বো॑ দেবী॒রুপ॑ ব্রুবে । স॒নেয়॒মশ্বং॒ গাং বাস॑ऽআ॒ত্মানং॒ তব॑ পূরুষ ॥ ৭৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ওষধীরিতীত্যস্য ভিষগৃষিঃ । চিকিৎসুর্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥