Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 69

117 Mantra
12/69
Devata- कृषीवला देवताः Rishi- कुमारहारित ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
शु॒नꣳ सु फाला॒ वि कृ॑षन्तु॒ भूमि॑ꣳ शु॒नं की॒नाशा॑ऽअ॒भि य॑न्तु वा॒हैः। शुना॑सीरा ह॒विषा॒ तोश॑माना सुपिप्प॒लाऽओष॑धीः कर्त्तना॒स्मे॥६९॥

शु॒नम्। सु। फालाः॑। वि। कृ॒ष॒न्तु। भूमि॑म्। शु॒नम्। की॒नाशाः॑। अ॒भि। य॒न्तु॒। वा॒हैः। शुना॑सीरा। ह॒विषा॑। तोश॑माना। सु॒पि॒प्प॒ला इति॑ सुऽपि॒प्प॒लाः। ओष॑धीः। क॒र्त्त॒न॒। अ॒स्मेऽइत्य॒स्मे ॥६९ ॥

Mantra without Swara
शुनँ सुफाला विङ्कृषन्तु भूमिँ शुनङ्कीनाशाऽअभिऽयन्तु वाहैः । शुनासीरा हविषा तोशमाना सुपिप्पलाऽओषधीः कर्तनास्मे ॥

शुनम्। सु। फालाः। वि। कृषन्तु। भूमिम्। शुनम्। कीनाशाः। अभि। यन्तु। वाहैः। शुनासीरा। हविषा। तोशमाना। सुपिप्पला इति सुऽपिप्पलाः। ओषधीः। कर्त्तन। अस्मेऽइत्यस्मे॥६९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে সব (কীনাশাঃ) পরিশ্রমপূর্বক ক্লেশভোক্তা কৃষকরা (ফালাঃ) যাহাদের দ্বারা ভূমি চাষ করে সেই সব ফাল দ্বারা (বাহৈঃ) বলদাদি সহ বর্ত্তমান হলাদি দ্বারা (ভূমিম্) ভূমি (বিকৃষন্তু) চাষ করুক এবং (শুনম্) সুখ (অভিয়ন্তু) প্রাপ্ত করুক । (হবিষা) শুদ্ধ কৃত ঘৃতাদি দ্বারা শুদ্ধ (তোশমানা) সন্তোষ জনক (শুনাসীরা) বায়ু ও সূর্য্যের সমান কৃষির সাধন (অস্মৈ) আমাদের জন্য (সুপিপ্পলাঃ) সুন্দর ফলযুক্ত (ওষধীঃ) যবাদি (কর্ত্তন) কর্ত্তন করুক এবং সেই সব ওষধিগুলি দ্বারা (সু) সুন্দর (শুনম্) সুখ ভোগ করুক ॥ ৬ঌ ॥
Essence
ভাবার্থঃ- যে সব চতুর কৃষকগণ গাভি, বলদাদির রক্ষা করিয়া বিচারপূর্বক কৃষি করে তাহারা অত্যন্ত সুখ প্রাপ্ত হইয়া থাকে । এই সব জমিতে বিষ্ঠাদি মলিন পদার্থ নিক্ষেপ করা উচিত নহে । কিন্তু বীজও সুগন্ধী আদি দ্বারা যুক্ত করিয়াই বপন করিবে যাহাতে অন্নও রোগরহিত উৎপন্ন হইয়া মনুষ্যাদির বল ও বুদ্ধিকে বৃদ্ধি করে ॥ ৬ঌ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনরায় একই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
শু॒নꣳ সু ফালা॒ বি কৃ॑ষন্তু॒ ভূমি॑ꣳ শু॒নং কী॒নাশা॑ऽঅ॒ভি য়॑ন্তু বা॒হৈঃ । শুনা॑সীরা হ॒বিষা॒ তোশ॑মানা সুপিপ্প॒লাऽওষ॑ধীঃ কর্ত্তনা॒স্মে ॥ ৬ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শুনমিত্যস্য কুমারহারিত ঋষিঃ । কৃষীবলা দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥