Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 68

117 Mantra
12/68
Devata- कृषीवलाः कवयो वा देवताः Rishi- विश्वावसुर्ऋषिः Chhand- विराडार्षी Swara- धैवतः
Mantra with Swara
यु॒नक्त॒ सीरा॒ वि यु॒गा त॑नुध्वं कृ॒ते योनौ॑ वपते॒ह बीज॑म्। गि॒रा च॑ श्रु॒ष्टिः सभ॑रा॒ अस॑न्नो॒ नेदी॑य॒ऽइत्सृ॒ण्यः प॒क्वमेया॑त्॥६८॥

यु॒नक्त॑। सीरा॑। वि। यु॒गा। त॒नु॒ध्व॒म्। कृ॒ते। योनौ॑। व॒प॒त॒। इ॒ह। बीज॑म्। गि॒रा। च॒। श्रु॒ष्टिः। सभ॑रा॒ इति॒ सऽभ॑राः। अस॑त्। नः॒। नेदी॑यः। इत्। सृ॒ण्यः᳖। प॒क्वम्। आ। इ॒या॒त् ॥६८ ॥

Mantra without Swara
युनक्त सीरा वि युगा तनुध्वङ्कृते योनौ वपतेह बीजम् । गिरा च श्रुष्टिः सभराऽअसन्नो नेदीयऽइत्सृण्यः पक्वमेयात् ॥

युनक्त। सीरा। वि। युगा। तनुध्वम्। कृते। योनौ। वपत। इह। बीजम्। गिरा। च। श्रुष्टिः। सभरा इति सऽभराः। असत्। नः। नेदीयः। इत्। सृण्यः। पक्वम्। आ। इयात्॥६८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা (ইহ) এই পৃথিবী বা বুদ্ধিতে সাধনগুলিকে (বিতনুধ্বম্) বিবিধ প্রকারে বিস্তারযুক্ত কর (সীরা) কৃষির সাধন হলাদি, নাড়ী ও (য়ুগা) জোয়ালগুলিকে যুক্ত কর (কৃতে) হলাদি দ্বারা চাষ কর বা যোগের অঙ্গ দ্বারা শুদ্ধ কৃত অন্তঃকরণ (য়োনৌ) জমিতে (বীজম্) যবাদি বা সিদ্ধির মূলকে (বপত) বপন কর (গিরা) কৃষি বিষয়ক কর্মের উপযোগী সুশিক্ষিত বাণী (চ) এবং সুবিচার দ্বারা (সভরাঃ) এক প্রকারের ধারণ ও পোষণে যুক্ত (শ্রুষ্টিঃ) শীঘ্রতা কর যাহা (সৃণ্যঃ) জমিতে উৎপন্ন যবাদি অন্ন জাতির পদার্থ তন্মধ্যে যাহা (নেদীয়ঃ) অত্যন্ত সমীপ (পক্বম্) পক্ব (অসৎ) হইবে তাহা (ইৎ)(নঃ) আমাদিগকে (আ) (ইয়াৎ) প্রাপ্ত হউক ॥ ৬৮ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদিগের উচিত যে, বিদ্বান্দিগের হইতে যোগাভ্যাস এবং কৃষকদের হইতে কৃষিকর্মের শিক্ষা প্রাপ্ত হও এবং বহু সাধন নির্মিত করিয়া কৃষি ও যোগাভ্যাস কর । ইহার দ্বারা যা যা অন্নাদি পক্ব সেই সেই গ্রহণ করিয়া ভোজন কর এবং অন্যকে করাও ॥ ৬৮ ॥
Subject
য়ুনক্তেত্যস্য বিশ্বাবসুর্ঋষিঃ । কৃষীবলাঃ কবয়ো বা দেবতাঃ । পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনরায় সেই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒নক্ত॒ সীরা॒ বি য়ু॒গা ত॑নুধ্বং কৃ॒তে য়োনৌ॑ বপতে॒হ বীজ॑ম্ । গি॒রা চ॑ শ্রু॒ষ্টিঃ সভ॑রা॒ অস॑ন্নো॒ নেদী॑য়॒ऽইৎসৃ॒ণ্যঃ᳖ প॒ক্বমেয়া॑ৎ ॥ ৬৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥