Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 67

117 Mantra
12/67
Devata- कृषीवलाः कवयो वा देवताः Rishi- विश्वावसुर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
सीरा॑ युञ्जन्ति क॒वयो॑ यु॒गा वित॑न्वते॒ पृथ॑क्। धीरा॑ दे॒वेषु॑ सुम्न॒या॥६७॥

सीरा॑। यु॒ञ्ज॒न्ति॒। क॒वयः॑। यु॒गा। वि। त॒न्व॒ते॒। पृथ॑क्। धीराः॑। दे॒वेषु॑। सु॒म्न॒येति॑ सुम्न॒ऽया ॥६७ ॥

Mantra without Swara
सीरा युञ्जन्ति कवयो युगा वितन्वते पृथक् । धीरा देवेषु सूम्नया ॥

सीरा। युञ्जन्ति। कवयः। युगा। वि। तन्वते। पृथक्। धीराः। देवेषु। सुम्नयेति सुम्नऽया॥६७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন (ধীরাঃ) ধ্যানশীল (কবয়ঃ) বুদ্ধিমান লোক (সীরাঃ) হল ও (য়ুগা) জোয়ালাদিকে (য়ুঞ্জন্তি) যুক্ত করে এবং (সুম্নয়া) সুখ সহ (দেবেষু) বিদ্বান্দিগের মধ্যে (পৃথক) পৃথক (বিতন্বতে) বিস্তারযুক্ত করে সেইরূপ সব লোকেরা এই কৃষি কর্মের সেবন করিবে ॥ ৬৭ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, বিদ্বান্দিগের শিক্ষা দ্বারা কৃষিকর্মের উন্নতি করিবে । যেমন যোগী নাড়িগুলির মধ্যে পরমেশ্বরকে সমাধিযোগ দ্বারা প্রাপ্ত হয় । সেইরূপ কৃষিকর্ম দ্বারা সুখ প্রাপ্ত করিবে ॥ ৬৭ ॥
Subject
অথ কৃষিয়োগবিদ্যা আহ ॥ এখন কৃষি ও যোগ করার বিদ্যা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সীরা॑ য়ুঞ্জন্তি ক॒বয়ো॑ য়ু॒গা বি ত॑ন্বতে॒ পৃথ॑ক্ । ধীরা॑ দে॒বেষু॑ সুম্ন॒য়া ॥ ৬৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সীরা ইত্যস্য বিশ্বাবসুর্ঋষিঃ । কৃষীবলাঃ কবয়ো বা দেবতাঃ । গায়ত্রীচ্ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥