Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 65

117 Mantra
12/65
Devata- यजमानो देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- आर्षी जगती Swara- निषादः
Mantra with Swara
यं ते॑ दे॒वी निर्ऋ॑तिराब॒बन्ध॒ पाशं॑ ग्री॒वास्व॑विचृ॒त्यम्। तं ते॒ विष्या॒म्यायु॑षो॒ न मध्या॒दथै॒तं पि॒तुम॑द्धि॒ प्रसू॑तः। नमो॒ भूत्यै॒ येदं च॒कार॑॥६५॥

यम्। ते॒। दे॒वी। निर्ऋ॑ति॒रिति॒ निःऽऋ॑तिः। आ॒ब॒बन्धेत्या॑ऽब॒बन्ध॑। पाश॑म्। ग्री॒वासु॑। अ॒वि॒चृ॒त्यमित्य॑विऽचृ॒त्यम्। तम्। ते॒। वि। स्या॒मि॒। आयु॑षः। न। मध्या॑त्। अथ॑। ए॒तम्। पि॒तुम्। अ॒द्धि॒। प्रसू॑त॒ इति॒ प्रऽसू॑तः। नमः॑। भूत्यै॑। या। इ॒दम्। च॒कार॑ ॥६५ ॥

Mantra without Swara
यन्ते देवी निरृतिराबबन्ध पाशम्ग्रीवास्वविचृत्यम् । तन्ते वि ष्याम्यायुषो न मध्यादथैतम्पितुमद्धि प्रसूतः । नमो भूत्यै येदं चकार ॥

यम्। ते। देवी। निर्ऋतिरिति निःऽऋतिः। आबबन्धेत्याऽबबन्ध। पाशम्। ग्रीवासु। अविचृत्यमित्यविऽचृत्यम्। तम्। ते। वि। स्यामि। आयुषः। न। मध्यात्। अथ। एतम्। पितुम्। अद्धि। प्रसूत इति प्रऽसूतः। नमः। भूत्यै। या। इदम्। चकार॥६५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- স্ত্রী বলিবে যে, হে পতে ! (নিঋৃতি) পৃথিবীর সমান আমি (তে) তোমার (গ্রীবাসু) কন্ঠে (অবিচৃত্যম্) না ত্যজ্য (য়ম্) যে (পাশম্) ধর্মযুক্ত বন্ধনকে (আববন্ধ) সম্যক্ প্রকার বন্ধন করি । (তম্) উহাকে (তে) তোমার জন্যও প্রবেশ করি (আয়ুষঃ) অবস্থার সাধন অন্নের (ন) সমান (বি, স্যামি) প্রবিষ্ট হই (অথ) ইহার পশ্চাৎ (মধ্যাৎ) আমি তুমি উভয়ের মধ্যে কেহই নিয়মের বিরুদ্ধে না যাই যেমন আমি (এতম্) এই (পিতুম্) অন্নাদি পদার্থ ভোগ করি সেইরূপ (প্রসূতঃ) উৎপন্ন তুমি এই অন্নাদিকে (অদ্ধি) ভোগ কর । হে স্ত্রী । (য়া) যে (দেবী) দিব্যগুণযুক্ত তুমি (ইদম্) এই পতিব্রতরূপ ধর্ম দ্বারা সংস্কার কৃত প্রত্যক্ষ নিয়মকে (চকার) করিবে সেই (ভূত্যৈ) ঐশ্বর্য্যকারক তোমার জন্য (নমঃ) অন্নাদি পদার্থকে প্রদান করিতেছি ॥ ৬৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । বিবাহ সময়ে যে সব ব্যভিচারের ত্যাগাদি নিয়মকে করিবে তাহার বিরুদ্ধে কখনই চলিবে না কেননা পুরুষ যখন বিবাহ সময়ে স্ত্রীর হাত গ্রহণ করে তখনই পুরুষের যত পদার্থ আছে তাহা সমস্ত স্ত্রীর এবং যাহা স্ত্রীর আছে তাহা সমস্ত পুরুষের মনে করা হয় । যে পুরুষ তাহার বিবাহিত স্ত্রী পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীর নিকট গমন করে অথবা স্ত্রী অন্য পুরুষের ইচ্ছা করে, তাহা হইলে তাহারা দুই জন চোর সদৃশ পাপী হইয়া থাকে এইজন্য স্ত্রীর সম্মতি ব্যতীত পুরুষ এবং পুরুষের আজ্ঞা ব্যতীত স্ত্রী কিছুই কর্ম করিবে না । ইহাই স্ত্রী-পুরুষদের মধ্যে প্রীতি বৃদ্ধিকারী কর্ম, ব্যভিচারকে সর্ব সময়ে ত্যাগ করিবে ॥ ৬৫ ॥
Subject
বিবাহসময়ে কীদৃশীঃ প্রতিজ্ঞাঃ কুর্য়্যুরিত্যাহ ॥ বিবাহ সময়ে কেমন প্রতিজ্ঞা করিবে, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ং তে॑ দে॒বী নির্ঋ॑তিরাব॒বন্ধ॒ পাশং॑ গ্রী॒বাস্ব॑বিচৃ॒ত্যম্ । তং তে॒ বি ষ্যা॒ম্যায়ু॑ষো॒ ন মধ্যা॒দথৈ॒তং পি॒তুম॑দ্ধি॒ প্রসূ॑তঃ । নমো॒ ভূত্যৈ॒ য়েদং চ॒কার॑ ॥ ৬৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ং তে দেবীত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । য়জমানো দেবতা । আর্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥