Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 64

117 Mantra
12/64
Devata- निर्ऋतिर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यस्या॑स्ते घोरऽआ॒सञ्जु॒होम्ये॒षां ब॒न्धाना॑मव॒सर्ज॑नाय। यां त्वा॒ जनो॒ भूमि॒रिति॑ प्र॒मन्द॑ते॒ निर्ऋ॑तिं त्वा॒हं परि॑ वेद वि॒श्वतः॑॥६४॥

यस्याः॑। ते॒। घो॒रे॒। आ॒सन्। जु॒होमि॑। ए॒षाम्। ब॒न्धाना॑म्। अ॒व॒सर्ज॑ना॒येत्य॑व॒ऽसर्ज॑नाय। याम्। त्वा॒। जनः॑। भूमिः॑। इति॑। प्र॒मन्द॑त॒ इति॑ प्र॒ऽमन्द॑ते। निर्ऋ॑ति॒मिति॒ निःऽऋ॑तिम्। त्वा॒। अ॒हम्। परि॑। वे॒द॒। वि॒श्वतः॑ ॥६४ ॥

Mantra without Swara
यस्यास्ते घोर आसन्जुहोम्येषाम्बन्धानामवसर्जनाय । यान्त्वा जनो भूमिरिति प्रमन्दते निरृतिं त्वाहम्परि वेद विश्वतः ॥

यस्याः। ते। घोरे। आसन्। जुहोमि। एषाम्। बन्धानाम्। अवसर्जनायेत्यवऽसर्जनाय। याम्। त्वा। जनः। भूमिः। इति। प्रमन्दत इति प्रऽमन्दते। निर्ऋतिमिति निःऽऋतिम्। त्वा। अहम्। परि। वेद। विश्वतः॥६४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ঘোরে) দুষ্টদিগকে ভয়কারিণী স্ত্রী ! (য়ম্যাঃ) যে সুন্দর নিয়মযুক্ত (তে) তোমার (আসন্) মুখে (এষাম্) এই সমস্ত (বন্ধানাম্) দুঃখকারক নিরোধকারীদিগের (অব, সর্জনায়) ত্যাগ হেতু অমৃতরূপ অন্নাদি পদার্থকে (জুহোমি) প্রদান করিতেছি । যে (জনঃ) মনুষ্য (ভূ্মিরিতি) পৃথিবী সমান (য়াম) যে (ত্বা) তোমাকে (প্রমন্দতে) আনন্দিত করে সেই তোমাকে (অহম্) আমি (বিশ্বতঃ) সব দিক্ হইতে (নিঋৃতিম্) পৃথিবী সমান (ত্বা) (পরি) সর্ব প্রকারে (বেদ) জানি । সুতরাং তুমিও আমাকে তদ্রূপ জানিও ॥ ৬৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন পতিগণ স্বীয় আনন্দ হেতু স্ত্রীদিগকে গ্রহণ করে সেইরূপ স্ত্রীগণও পতিদিগকে গ্রহণ করিবে । এই গৃহাশ্রমে পতিব্রতা স্ত্রী এবং স্ত্রীব্রত পতি সুখের কোষ হইয়া থাকে । ক্ষেত্ররূপী স্ত্রী এবং বীজরূপ পুরুষ । এই শুদ্ধ বলবান্ উভয়ের সমাগমের ফলে উত্তম বিবিধ প্রকারের সন্তান হইলে সর্বদা কল্যাণই বৃদ্ধি হইতে থাকে এইরূপ জানা উচিত ॥ ৬৪ ॥
Subject
কস্মৈ প্রয়োজনায় দম্পতী ভবেতামিত্যুপদিশ্যতে ॥ কোন্ প্রয়োজন হেতু স্ত্রীপুরুষ সংযুক্ত হইবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্যা॑স্তে ঘোরऽআ॒সঞ্জু॒হোম্যে॒ষাং ব॒ন্ধানা॑মব॒সর্জ॑নায় । য়াং ত্বা॒ জনো॒ ভূমি॒রিতি॑ প্র॒মন্দ॑তে॒ নির্ঋ॑তিং ত্বা॒হং পরি॑ বেদ বি॒শ্বতঃ॑ ॥ ৬৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্যাস্ত ইত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । নির্ঋতির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥