Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 12 / Mantra 62

117 Mantra
12/62
Devata- निर्ऋतिर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- निचृत् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
असु॑न्वन्त॒मय॑जमानमिच्छ स्ते॒नस्ये॒त्यामन्वि॑हि॒ तस्क॑रस्य। अ॒न्यम॒स्मदि॑च्छ॒ सा त॑ऽइ॒त्या नमो॑ देवि निर्ऋते॒ तुभ्य॑मस्तु॥६२॥

असु॑न्वन्तम्। अय॑जमानम्। इ॒च्छ॒। स्ते॒नस्य॑। इ॒त्याम्। अनु॑। इ॒हि॒। तस्क॑रस्य। अ॒न्यम्। अ॒स्मत्। इ॒च्छ॒। सा। ते॒। इ॒त्या। नमः॑। दे॒वि॒। नि॒र्ऋ॒त॒ इति॑ निःऽऋते। तुभ्य॑म्। अ॒स्तु॒ ॥६२ ॥

Mantra without Swara
असुन्वन्तमयजमानमिच्छ स्तेनस्येत्यामन्विहि तस्करस्य । अन्यमस्मदिच्छ सा तऽइत्या नमो देवि निरृते तुभ्यमस्तु ॥

असुन्वन्तम्। अयजमानम्। इच्छ। स्तेनस्य। इत्याम्। अनु। इहि। तस्करस्य। अन्यम्। अस्मत्। इच्छ। सा। ते। इत्या। नमः। देवि। निर्ऋत इति निःऽऋते। तुभ्यम्। अस्तु॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (নিরৃতে) পৃথিবী তুল্য বর্ত্তমান (দেবি) বিদ্বান্ স্ত্রী ! তুমি আমাদের হইতে ভিন্ন (স্তেনস্য) অখ্যাত চোর এবং (তস্করস্য) খ্যাত চোরের সম্বন্ধ ত্যাগ করিয়া (অন্যম্) অন্যের (ইচ্ছ) ইচ্ছা কর এবং (অসুন্বন্তম্) অভিষবাদি ক্রিয়াগুলির অনুষ্ঠান হইতে রহিত (অয়জমানম্) দানধর্ম হইতে রহিত পুরুষের (ইচ্ছ) ইচ্ছা করিও না এবং তুমি যে (ইত্যাম্) প্রাপ্ত হওয়ার যোগ্য ক্রিয়াকে (অন্বিহি) খোঁজ করিবে (সা) সেই (ইত্যা) ক্রিয়া (তে) তোমার হউক তথা উহা (তুভ্যম্) তোমার জন্য (নমঃ) অন্ন বা সৎকার (অস্তু) হউক ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ- হে স্ত্রীগণ ! তোমাদিগের উচিত যে, পুরুষকাররহিত চোর সম্পর্কীয় পুরুষদিগকে স্বীয় পতি করিবার ইচ্ছা করিও না । আপ্ত পুরুষদিগের নীতি তুল্য নীতি যুক্ত পুরুষদিগকে গ্রহণ কর । যেমন পৃথিবী অনেক উত্তম ফলের দান দ্বারা মনুষ্যদিগকে সংযুক্ত করে সেইরূপ হও । এমন গুণযুক্ত তোমাকে আমরা নমস্কার করি । যেমন আমরা অলস ও চোরদের সঙ্গে ব্যবহার না করি সেইরূপ তোমরাও ব্যবহার করিও না ॥ ৬২ ॥
Subject
স্ত্রিয়ঃ কীদৃশান্ পতীন্ নেচ্ছেয়ুরিত্যাহ ॥ স্ত্রীগণ কেমন পতিদের ইচ্ছা করিবে না, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অসু॑ন্বন্ত॒ময়॑জমানমিচ্ছ স্তে॒নস্যে॒ত্যামন্বি॑হি॒ তস্ক॑রস্য । অ॒ন্যম॒স্মদি॑চ্ছ॒ সা ত॑ऽই॒ত্যা নমো॑ দেবি নির্ঋতে॒ তুভ্য॑মস্তু ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অসুন্বন্তমিত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । নির্ঋতির্দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥